লিবিয়া উপকূলে এক মর্মান্তিক নৌকাডুবির ঘটনায় অন্তত ৫৩ জন অভিবাসীর প্রাণহানির খবর পাওয়া গেছে।
লিবিয়া উপকূলে এক মর্মান্তিক নৌকাডুবির ঘটনায় অন্তত ৫৩ জন অভিবাসীর প্রাণহানির খবর পাওয়া গেছে।   ছবি: সংগৃহীত

লিবিয়া উপকূলে এক মর্মান্তিক নৌকাডুবির ঘটনায় অন্তত ৫৩ জন অভিবাসীর প্রাণহানির খবর পাওয়া গেছে।  তাদের মধ্যে দুই শিশুও রয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের অভিবাসনবিষয়ক সংস্থা আইওএম। 

সোমবার (৯ ফেব্রুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। 

স্থানীয় সময় রাত প্রায় ১১টার দিকে ত্রিপোলির উত্তর-পশ্চিম লিবিয়ার উপকূলীয় শহর  আল-জাওইয়া থেকে যাত্রা শুরুর প্রায় ছয় ঘণ্টা পর নৌকাটিতে পানি ঢুকে সেটি ডুবে যায়। প্রতিবেদনে বলা হয়, নৌকা ৫৫ জন যাত্রীর মধ্যে মাত্র দু’জন নারী বেঁচে গেছেন বলে জানিয়েছে আইওএম। তারা দু’জনই নাইজেরিয়ার নাগরিক। শুক্রবার লিবিয়ার কর্তৃপক্ষ তাদের উদ্ধার করে। 

আইওএম বলেছে, নৌকাটিতে আফ্রিকার বিভিন্ন দেশের অভিবাসী ও শরণার্থীরাও ছিলেন। তবে এই দুর্ঘটনার তথ্য পেতে এত দেরি কেন হলো, তাৎক্ষণিকভাবে তা স্পষ্ট হওয়া যায়নি।

এ বছরের এখন পর্যন্ত লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে প্রায় ৫০০ অভিবাসী নিহত কিংবা নিখোঁজ হন। আন্তর্জাতিক এই অভিবাসন সংস্থা জানায়, কেবল  জানুয়ারিতেই মধ্য-ভূমধ্যসাগরে একের পর এক নৌকাডুবির ঘটনায় অন্তত ৩৭৫ অভিবাসী নিহত কিংবা নিখোঁজ হন। প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এমআর/আরটিএনএন