বিশ্বের আকাশে এ বছরের প্রথম বলয়গ্রাস সূর্যগ্রহণ ঘটবে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি)। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) রোববার (১৫ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে।
২০২৬ সালের প্রথম এই সূর্যগ্রহণটি বাংলাদেশ সময় মঙ্গলবার বিকাল ৫টা ৫৬ মিনিট ৩৬ সেকেন্ডে শুরু হবে ও রাত ৮টা ২৭ মিনিট ৩৬ সেকেন্ডে গ্রহণটি শেষ হবে। গ্রহণটি চলাকালীন বাংলাদেশে সন্ধ্যা ও রাত থাকবে বলে এটি দেখা যাবে না। তবে আর্জেন্টিনা, চিলি, দক্ষিণ আফ্রিকা এবং অ্যান্টার্কটিকা মহাদেশের বিভিন্ন অঞ্চল থেকে এই সূর্যগ্রহণটি সরাসরি প্রত্যক্ষ করা যাবে।
চাঁদ যখন পৃথিবী থেকে দূরে থাকে এবং তাকে ‘ছোট’ দেখায়, তখন ছোট চাঁদ বড় সূর্যকে সম্পূর্ণরূপে ঢাকতে পারে না। সূর্যের ঢাকা না পড়া বহিঃসীমাকে একটি বলয় বা আংটির মত দেখায়। মাঝখানে অন্ধকার আর চারপাশে আলোর বলয় তৈরী হয়। একেই বলে বলয়গ্রাস সূর্যগ্রহণ।
সূর্যের পূর্ণগ্রাস গ্রহণের মতই বলয়গ্রাসের সময়ও একটি ‘ছায়া পথ’ তৈরি হয়। এই পথের মধ্যে পৃথিবীর যেসব অঞ্চল অবস্থান করে সে সব অঞ্চল থেকে বলয়গ্রাস গ্রহণ দেখা যায়।
আরবিএ/আরটিএনএন
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!