পাকিস্তান, আফগানিস্তান, বিমান হামলা, যুক্তরাষ্ট্র
আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধে পাকিস্তানকে সমর্থন দিল যুক্তরাষ্ট্র   ছবি: সংগৃহীত

শুক্রবার সীমান্তে সংঘর্ষ তীব্র আকার ধারণ করার পর, আফগানিস্তানের তালেবান বাহিনীর বিরুদ্ধে পাকিস্তানের আত্মরক্ষার অধিকারের প্রতি সমর্থন জানিয়েছে যুক্তরাষ্ট্র। পাকিস্তানি সমকক্ষের সঙ্গে আলোচনার পর রাজনৈতিক বিষয়াবলী সংক্রান্ত মার্কিন আন্ডার সেক্রেটারি অ্যালিসন হকার এক্স-এ (সাবেক টুইটার) লিখেছেন, “আমরা পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছি এবং তালেবান হামলার বিরুদ্ধে পাকিস্তানের আত্মরক্ষার অধিকারের প্রতি আমাদের সমর্থন পুনর্ব্যক্ত করেছি।”

তিনি আরও জানান, পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালোচের সঙ্গে কথা বলার সময় তিনি “পাকিস্তান ও তালেবানের সাম্প্রতিক সংঘাতে প্রাণহানির ঘটনায় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে শোক প্রকাশ করেছেন।”