ইরান, ট্রাম্প, খোমেনি
ইরানের রাজধানী তেহরানে হামলা পরবর্তী চিত্র   ছবি: সংগৃহীত

ইরানে ইসরায়েলের হামলার চালানোর প্রেক্ষিতে মার্কিন প্রেসিডেন্টের  ট্রাম্পের এতে যুক্ত হওয়াকে অদূরদর্শী মনে করছেন তার সমর্থকরাই। কারণ, যুক্তরাষ্ট্র এবারও জুন মাসের হামলার মতো একেবারে অক্ষত অবস্থায় পার পেয়ে যাবে—এমন কোনো নিশ্চয়তা নেই। ডোনাল্ড ট্রাম্পের নিজের ঘোষিত ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’ (MAGA) আন্দোলনের অনেক সমর্থকই বিশ্বাস করছেন—অর্ধেক পৃথিবী দূরের ইরানের সঙ্গে যুদ্ধ ঠিক সেই “বোকার মতো বিদেশি যুদ্ধ” যা থেকে ট্রাম্প আমেরিকাকে মুক্ত রাখার প্রতিশ্রুতি দিয়েছিলেন।

সমর্থকদের অনেকেই মনে করছেন যে, ইরানের পাল্টা আঘাত আসতে পারে। আর যদি একজন আমেরিকান সেনাও আহত বা নিহত হন, তাহলে ডোনাল্ড ট্রাম্পের ওপর চাপ অসহনীয় হয়ে উঠবে। কারণ সমর্থকদের মতে, ট্রাম্প নিজেই তো নির্বাচনের সময় বারবার বলেছিলেন, তাকে ক্ষমতায় আনা হয়েছে “বোকার মতো বিদেশি যুদ্ধ” বন্ধ করতে। অথচ তিনি নিজেই এখন স্ববিরোধিতা করছেন। ইসরায়েলের প্রতি বন্ধুত্ব বজায় রাখতে তার এই নীতি এখন মার্কিনদের কাছেই বুমেরাং বলে মনে হচ্ছে।

সূত্র : আল জাজিরা

আরিটিএনএন/এআই