ইরানের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা রয়টার্স সংবাদ সংস্থাকে জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে তেহরান এখন পূর্ণ শক্তি দিয়ে প্রতিশোধ নিতে প্রস্তুত। তিনি সতর্ক করে বলেছেন, ইরানের পাল্টা আঘাত হবে অত্যন্ত শক্তিশালী ও ধ্বংসাত্মক—যাকে তিনি “চূর্ণবিচূর্ণ করে দেওয়ার মতো” আক্রমণ হিসেবে বর্ণনা করেছেন।
ইরানি এই কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, দেশটি ইতোমধ্যে প্রতিশোধমূলক পদক্ষেপের চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন করেছে এবং এই হামলা শত্রুপক্ষের জন্য অপ্রতিরোধ্য ও বিধ্বংসী হবে।
এদিকে হামলাকে সামনে রেখে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানায়, গত কয়েক মিনিটের মধ্যে সারা দেশে সাইরেন বাজানো হয়েছে এবং মোবাইল ফোনে বার্তা পাঠিয়ে নাগরিকদের নিরাপদ আশ্রয়স্থলের কাছাকাছি থাকার নির্দেশ দেওয়া হয়েছে। তারা জোর দিয়ে বলেছে, "ইসরায়েল রাষ্ট্রের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়া হতে পারে—এমন সম্ভাবনার কথা মাথায় রেখেই জনগণকে সতর্ক করা হচ্ছে। সবাইকে নিরাপদ স্থানের কাছাকাছি অবস্থান করার অনুরোধ জানানো হলো।"
সূত্র : আল জাজিরা
আরটিএনএন/এআই
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!