যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলার জবাবে ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করার বিষয়টি নিশ্চিত করেছে ইরানের আইআরজিসি (ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস)। আইআরজিসি জানিয়েছে, “ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে বিদ্বেষপরায়ণ ও অপরাধী শত্রুর আগ্রাসনের জবাবে, অধিকৃত ভূখণ্ডের (ইসরায়েল) দিকে ইরানের ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার প্রথম ধাপ শুরু হয়েছে।”
তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদন অনুযায়ী, ইরানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, “অপরাধী শত্রু আবারও আন্তর্জাতিক সকল আইন লঙ্ঘন করে এবং আলোচনারত অবস্থায় আমাদের প্রিয় মাতৃভূমিতে হামলা চালিয়েছে।” এক বিবৃতিতে মন্ত্রণালয় দেশের সব গভর্নরকে পূর্বের নির্দেশনাগুলো স্মরণ করিয়ে দিয়ে জরুরি আদেশ জারি করেছে। এতে প্রদেশগুলোর পরিস্থিতির ‘তাৎক্ষণিক’ প্রতিবেদন পাঠানো এবং ‘জনগণের জরুরি প্রয়োজন মেটাতে সকল সুযোগ-সুবিধা ও ব্যবস্থা সচল করার’ নির্দেশ দেওয়া হয়েছে।
সূত্র : আল জাজিরা
আরটিএনএন/এআই
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!