আরব সেন্টার ফর রিসার্চ অ্যান্ড পলিসি স্টাডিজের ইরানিয়ান স্টাডিজ ইউনিটের পরিচালক এবং কাতারের জর্জটাউন ইউনিভার্সিটির অধ্যাপক মেহরান কামরাভা মনে করেন, যুক্তরাষ্ট্র ইরানে আক্রমণ করতে চাইছিল না, তবে ইসরায়েল "যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনা বানচাল করতে নিজের ইচ্ছার কথা বেশ উচ্চস্বরেই বলে আসছিল"। আল জাজিরাকে কামরাভা বলেন, "গত জুনের মতোই এবারও মনে হচ্ছে, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা ভেস্তে দিতেই ইসরায়েল এই হামলার পরিকল্পনা করেছে।"
তিনি আরো ব্যাখ্যা করে বলেন, "আমার মনে হয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেকে এমন কোণঠাসা পরিস্থিতিতে ঠেলে দিয়েছিলেন যেখান থেকে তাঁর আর ফিরে আসার উপায় ছিল না। হামলার প্রস্তুতির দিকে আলোকপাত করে কামরাভা জানান, ‘‘তথাকথিত যুদ্ধজাহাজের বহর, বিশাল সামরিক প্রস্তুতি এবং গত দেড় বছর ধরে ইসরায়েলকে ক্রমাগত সবুজ সংকেত দেওয়া—সব মিলিয়ে এবারও আমরা যা দেখছি তা হলো, ইসরায়েলিরা ডোনাল্ড ট্রাম্পকে বাধ্য করেছে এবং এই মুহূর্তে তিনি তাদের আর 'না' বলতে পারেননি।"
সূত্র : আল জাজিরা
আরটিএনএন/এআই
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!