লেবানিজ গোষ্ঠী হিজবুল্লাহ জানিয়েছে, ইরানের সর্বোচ্চ নেতা খামেনি হত্যার প্রতিশোধ হিসেবে তারা হাইফায় একটি ইসরায়েলি ঘাঁটিতে হামলা চালিয়েছে। তারা একে "লেবানন ও তার জনগণকে রক্ষা এবং ইসরায়েলের ক্রমাগত আগ্রাসনের জবাব" হিসেবে উল্লেখ করেছে।
এক বিবৃতিতে গোষ্ঠীটি বলেছে, "প্রতিরোধ আন্দোলনের নেতৃত্ব সবসময়ই বলে এসেছে যে, ইসরায়েলি আগ্রাসন অব্যাহত রাখা এবং আমাদের নেতা, যুবসমাজ ও জনগণকে হত্যা—আমাদের আত্মরক্ষার এবং উপযুক্ত সময় ও স্থানে জবাব দেওয়ার অধিকার দেয়।" তারা আরও বলে, "ইসরায়েলি শত্রু কোনো সতর্কবার্তা ছাড়াই তাদের পনেরো মাসব্যাপী আগ্রাসন চালিয়ে যেতে পারে না। এই আগ্রাসন বন্ধ করতে এবং দখলকৃত লেবানিজ ভূখণ্ড থেকে তাদের সরে যেতে বাধ্য করার জন্য এটি একটি সতর্কবার্তা।"
এদিকে লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালাম এই হামলাকে "দায়িত্বজ্ঞানহীন ও সন্দেহজনক কাজ" বলে অভিহিত করেছেন। তিনি বলেন, এটি "লেবাননের নিরাপত্তা ও সুরক্ষাকে বিপন্ন করে এবং ইসরায়েলকে তাদের আগ্রাসন অব্যাহত রাখার অজুহাত তৈরি করে দেয়।"
সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ প্রধানমন্ত্রী বলেন, "আমরা দেশকে নতুন কোনো অনাকাঙ্ক্ষিত বিপদ বা দুঃসাহসিক অভিযানে জড়াতে দেব না। অপরাধীদের ধরতে এবং লেবানিজ জনগণকে রক্ষা করতে আমরা সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা নেব।"উল্লেখ্য, হিজবুল্লাহ এই হামলার দায় স্বীকার করে জানিয়েছে, খামেনি হত্যা এবং লেবাননের বিরুদ্ধে ইসরায়েলি সীমালঙ্ঘনের জবাবেই তারা এই হামলা চালিয়েছে।
সূত্র : আল জাজিরা
আরটিএনএন/এআই
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!