মধ্যপ্রাচ্যে টানা উত্তেজনার পর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযানের প্রেক্ষাপটে এবার সাইপ্রাসে অবস্থিত যুক্তরাজ্যের একটি সামরিক ঘাঁটিতে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। ব্রিটিশ কর্তৃপক্ষ জানিয়েছে, হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি, তবে ঘটনাটি ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, ইরানে যুক্তরাষ্ট্রের “বড় ধরনের সামরিক অভিযান” শুরু হয়েছে। একই দিনে ইসরায়েল তেহরানসহ ইরানের বিভিন্ন শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। যুক্তরাষ্ট্রের দাবি, ইরানে ক্ষমতাসীন শাসনব্যবস্থার পতনই এ অভিযানের লক্ষ্য।
এর জবাবে ইরান মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে পাল্টা হামলা শুরু করে। কাতার, কুয়েত ও বাহরাইনে অবস্থিত মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের খবর প্রকাশ করেছে আল জাজিরা। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সব স্বার্থ এখন ইরানের বৈধ লক্ষ্যবস্তু।
এই প্রেক্ষাপটে সাইপ্রাসের আক্রোতিরি এলাকায় অবস্থিত যুক্তরাজ্যের গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা চালানো হয়। ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, স্থানীয় সময় মধ্যরাতে সন্দেহভাজন একটি ড্রোন ঘাঁটির দিকে আঘাত হানে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে তদন্ত চলছে।
আক্রোতিরি ঘাঁটিটি মধ্যপ্রাচ্যে ব্রিটিশ সামরিক কার্যক্রমের অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে পরিচিত। সম্প্রতি ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ইরানে অভিযানে যুক্তরাজ্যের ঘাঁটি ব্যবহারের অনুমতি দেওয়ার পর থেকেই এ অঞ্চলকে ঘিরে উত্তেজনা বাড়ছিল।
বিশ্লেষকদের মতে, আক্রোতিরিতে হামলা মধ্যপ্রাচ্যের সংঘাতকে আরও বিস্তৃত আকারে ছড়িয়ে দেওয়ার ইঙ্গিত দিচ্ছে। পরিস্থিতি সামাল দিতে যুক্তরাজ্য ওই এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেছে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!