মুসল্লি, সৌদি, রমজানে নারী
নারী মুসল্লিদের ইবাদত নির্বিঘ্ন ও নিরাপদ করতে উদ্যোগ নিয়েছে সৌদি সরকার।   ছবি: সংগৃহীত

রমজান মাস উপলক্ষে মদিনার প্রধান প্রধান মসজিদে নারীদের জন্য সমন্বিত বিশেষ সেবা চালু করেছে সৌদি আরবের ইসলামবিষয়ক, দাওয়াহ ও দিকনির্দেশনা মন্ত্রণালয়। নারী মুসল্লিদের ইবাদত নির্বিঘ্ন ও নিরাপদ করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

মন্ত্রণালয়ের মদিনা শাখা এ কার্যক্রম বাস্তবায়ন করছে। এর আওতায় আল-খান্দাক মসজিদ, সাইয়্যিদ আল-শুহাদা মসজিদ এবং কিবলাতাইন মসজিদসহ গুরুত্বপূর্ণ মসজিদগুলো অন্তর্ভুক্ত রয়েছে।

মন্ত্রণালয় জানায়, বিশেষ করে মসজিদে নববীর আশপাশ ও কেন্দ্রীয় এলাকায় এই কার্যক্রম জোরদার করা হয়েছে। প্রশিক্ষিত নারী কর্মীদের নিয়োগ দেওয়া হয়েছে, যারা ধর্মীয় দিকনির্দেশনা প্রদান, শৃঙ্খলা রক্ষা এবং মুসল্লিদের প্রয়োজনীয় সহায়তা দিচ্ছেন।

কর্তৃপক্ষের লক্ষ্য হলো রমজানে মসজিদগুলোতে আগত বিপুল সংখ্যক নারী দর্শনার্থী ও ওমরাহ পালনকারীদের সুশৃঙ্খল ব্যবস্থাপনা নিশ্চিত করা। পাশাপাশি তাৎক্ষণিক সহায়তা ও ইসলামী শিক্ষা প্রদানের মাধ্যমে নারী মুসল্লিদের জন্য শান্তিপূর্ণ ও নিরাপদ ইবাদতের পরিবেশ গড়ে তোলা।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, নারীদের ইবাদতে স্বাচ্ছন্দ্য বাড়ানো এবং সার্বিক ব্যবস্থাপনা আরও কার্যকর করতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সূত্র: আরব নিউজ