ইসরায়েলকে লক্ষ্য করে ফের এক ঝাঁক ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে ইরান। এর ফলে মধ্য ইসরায়েলের বিভিন্ন জায়গায় সতর্কতামূলক সাইরেন বাজছে।
বাংলাদেশ সময় মঙ্গলবার রাত ৩টা ২০ মিনিটের দিকে নতুন করে মিসাইল ছোড়া হয়।
সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, মিসাইলের কারণে মধ্য ইসরায়েলের বিভিন্ন জায়গায় সতর্কতামূলক সাইরেন বাজছে।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (IDF) এক জরুরি বার্তায় জানিয়েছে, ইরানের ছোড়া ব্যালিস্টিক মিসাইলগুলো আকাশেই ভূপাতিত করতে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয়ভাবে কাজ করছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাধারণ নাগরিকদের নিরাপদ জায়গায় বা বোমা শেল্টারে অবস্থান করার জন্য কঠোর আহ্বান জানানো হয়েছে।
এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। তবে ইরানি হামলার পর ইসরায়েলের আকাশসীমা ও সার্বিক নিরাপত্তা পরিস্থিতি থমথমে হয়ে উঠেছে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!