ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে নিজেদের বিমানঘাঁটি ব্যবহার করতে না দেওয়ায় স্পেনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্পেনের এই সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় দেশটির সঙ্গে সমস্ত ধরনের বাণিজ্য সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছেন তিনি।
জার্মান চ্যান্সেলর ফ্রেদরিখ মার্জের সঙ্গে একটি বৈঠকের সময় সাংবাদিকদের ট্রাম্প এ কথা বলেন।
তিনি বলেন, স্পেন খুবই খারাপ। আমরা স্পেনের সঙ্গে সবধরনের বাণিজ্য বন্ধ করে দেব। আমরা স্পেনের সঙ্গে কোনো কিছু করতে চাই না।
ট্রাম্পের এই মন্তব্যে ইউরোপীয় মিত্রদের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের টানাপোড়েন আরও স্পষ্ট হয়ে উঠেছে। জানা গেছে, মার্কিন অর্থমন্ত্রী স্কট ব্রেসেন্ট ইতিমধ্যে স্পেনের সঙ্গে সমস্ত বাণিজ্যিক ও আর্থিক কার্যক্রম বন্ধ করার প্রক্রিয়া শুরু করার নির্দেশনা পেয়েছেন।
এছাড়া যুক্তরাজ্য একই কাজ করায় দেশটির সমালোচনা করেছেন ট্রাম্প। ইরান অভিযানে পূর্ণ সহযোগিতা না পাওয়ায় তিনি লন্ডনের ওপর অসন্তুষ্টি প্রকাশ করেন। তবে স্পেনের ক্ষেত্রে তিনি যে ধরনের চরম বাণিজ্যিক পদক্ষেপের ঘোষণা দিয়েছেন, যুক্তরাজ্যের ক্ষেত্রে তেমন কোনো সরাসরি নিষেধাজ্ঞার কথা এখনও জানাননি।
সূত্র: আলজাজিরা
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!