সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) আগামী ২০ মার্চ (শুক্রবার) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে শারজাহ একাডেমি ফর অ্যাস্ট্রোনমি, স্পেস সায়েন্সেস অ্যান্ড টেকনোলজি। জ্যোতির্বিজ্ঞানের গাণিতিক বিশ্লেষণ অনুযায়ী, ২০২৬ সালের (হিজরি ১৪৪৭) রমজান মাস ৩০ দিনে পূর্ণ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।
একাডেমির পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্যমতে, ১৮ মার্চ (বুধবার) রমজানের ২৯তম দিনে সূর্যাস্তের আগেই চাঁদ দিগন্তে অস্ত যাবে। ফলে ওই সন্ধ্যায় নতুন চাঁদ দেখা যাওয়ার কোনো বৈজ্ঞানিক সম্ভাবনা নেই। এর অর্থ হলো, ১৯ মার্চ (বৃহস্পতিবার) হবে রমজানের ৩০তম দিন।
জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন, ১৯ মার্চ (বৃহস্পতিবার) আমিরাত সময় ভোর ৪টা ২৪ মিনিটে নতুন চাঁদের জন্ম হবে। ওইদিন সূর্যাস্তের সময় চাঁদের বয়স হবে ১৪ ঘণ্টা ৬ মিনিট এবং এটি দিগন্ত থেকে ৬ ডিগ্রি উচ্চতায় থাকবে। সূর্যাস্তের পর প্রায় ২৯ মিনিট পর্যন্ত চাঁদ আকাশে অবস্থান করবে।
গাণিতিক হিসেবে চাঁদের উপস্থিতি থাকলেও ওইদিন খালি চোখে বা সাধারণ টেলিস্কোপ দিয়ে চাঁদ দেখা অত্যন্ত কঠিন হবে বলে জানিয়েছে একাডেমি। তবে আধুনিক ইমেজ স্ট্যাকিং পদ্ধতির মাধ্যমে এর ছবি ধরা পড়তে পারে। আমিরাতের তুলনায় আরও পশ্চিমে অবস্থিত মুসলিম দেশগুলোতে চাঁদ দেখার পরিস্থিতি কিছুটা অনুকূল হতে পারে।
এই গাণিতিক হিসাবের ভিত্তিতে একাডেমি উপসংহারে পৌঁছেছে যে, আরব আমিরাতসহ অধিকাংশ মুসলিম দেশে ২০ মার্চ (শুক্রবার) ঈদুল ফিতর হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে।
তবে যেসব দেশ কঠোরভাবে খালি চোখে বা টেলিস্কোপে সরাসরি চাঁদ দেখার ওপর নির্ভর করে, সেসব দেশে ঈদ হতে পারে ২১ মার্চ (শনিবার)।
উল্লেখ্য, প্রতি বছরের মতো এবারও সংযুক্ত আরব আমিরাতের চাঁদ দেখা কমিটি চূড়ান্ত পর্যবেক্ষণের পর আনুষ্ঠানিকভাবে ঈদের তারিখ ঘোষণা করবে।
সূত্র: গালফ নিউজ
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!