ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ইরানি ক্ষেপণাস্ত্র আঘাতে নিহত হয়েছেন—এমন দাবি করেছে ইরানের আধাসরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ। একই হামলায় ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গিভর আহত হয়েছেন বলেও জানানো হয়েছে।
তবে প্রতিবেদনে কোনো অকাট্য প্রমাণ দিতে পারেনি তাসনিম নিউজ। সংবাদমাধ্যমটি মার্কিন গোয়েন্দা কর্মকর্তা স্কট রিটারের এক পোস্টের বরাত দিয়েছে, যেখানে বলা হয়, নেতানিয়াহু তার সরকারি বাসভবনে আঘাত পাওয়ার পর ঘটনাস্থলেই নিহত হয়েছেন। তবে এই পোস্টটির প্রকৃত সত্যতা এখনও নিশ্চিত নয়।
ফার্সি ভাষার তাসনিম নিউজের প্রতিবেদনে নেতানিয়াহুর উপর হামলার কোনো দৃঢ় প্রমাণ নেই। বরং বিভিন্ন পরিস্থিতিগত বিষয় একত্রিত করে সংবাদটি তৈরি করা হয়েছে, যেমন- নেতানিয়াহুর সাম্প্রতিক ভিডিও ক্লিপের অনুপস্থিতি, বাড়ির চারপাশে কড়া নিরাপত্তা ব্যবস্থা, জ্যারেড কুশনার ও মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফের সফর স্থগিত হওয়া এবং ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে নেতানিয়াহুর ফোনালাপ।

ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। অফিসের সর্বশেষ তথ্য অনুযায়ী, নেতানিয়াহু ৭ মার্চ তাঁর সরকারি কার্যক্রমে অংশ নিয়েছিলেন এবং ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতের কারণে আহতদের দেখতে গিয়েছিলেন।
তাসনিম নিউজে নেতানিয়াহুর নিহত হওয়ার খবর নতুন নয়। এর আগে ২ মার্চও কয়েকটি ইরানি সংবাদমাধ্যম একই দাবি করেছিল। পরে চীনের সিনহুয়াসহ বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়া এই তথ্যকে ‘গুজব’ হিসেবে উল্লেখ করেছে।
সূত্র: জেরুজালেম পোস্ট
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!