ইরান, ট্রাম্প, খামেনি, ইসরায়েল
ডোনাল্ড ট্রাম্প ও মোজতবা খামেনি।   ছবি: সংগৃহীত

একজন ইরানি নিরাপত্তা কর্মকর্তা বলেছেন যে, তেহরান চলমান যুদ্ধে তাদের নিজস্ব পরিকল্পনা এবং ‘নির্দিষ্ট লক্ষ্যবস্তুর তালিকা’ অনুযায়ী এগিয়ে যাচ্ছে। তিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য ‘বড় চমক’ অপেক্ষা করছে বলে হুঁশিয়ারি দিয়েছেন।

ফার্স নিউজ এজেন্সির মাধ্যমে প্রচারিত এক বিবৃতিতে ওই কর্মকর্তা বলেন, যুক্তরাষ্ট্রের ‘টার্গেট ব্যাংক নির্ভুল নয়’। তিনি সেতুতে হামলার বিষয়ে ট্রাম্পের হুমকিকে ‘হাস্যকর’ বলে উড়িয়ে দিয়েছেন এবং যুক্তি দেখান যে, তাদের যুদ্ধবিমান ভূপাতিত হওয়াসহ ‘মার্কিন সামরিক অভিযানের ব্যর্থতার’ প্রতিক্রিয়াই হলো এসব হুমকি।

কর্মকর্তাটি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘আমেরিকা ও (ইসরায়েলি) সরকারের জন্য আমাদের একটি বড় চমক রয়েছে। এর জন্য কেবল কিছুটা সময় প্রয়োজন।’

তিনি আরও বলেন, ‘দক্ষিণ ইরানে তাদের আচরণ ঘটনাপ্রবাহের সময়কে আমাদের অনুকূলেও নিয়ে আসতে পারে।’

কর্মকর্তাটি আরও যোগ করেন, অপ্রতিসম যুদ্ধে কীভাবে শত্রুকে দুর্বল করে দিতে হয়, তা আমরা ভালোভাবেই শিখেছি। পরিচ্ছন্ন, দ্রুত এবং সহজ হামলার কৌশলে আমেরিকা ব্যর্থ হয়েছে।

 

সূত্র : আল জাজিরা

আরটিএনএন/এআই