ঢাকার কেরানীগঞ্জের কদমতলী এলাকায় একটি গ্যাস লাইটার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচ শ্রমিকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ইসলামী ছাত্রশিবির।
শনিবার (৪ এপ্রিল) এক যৌথ বিবৃতিতে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ এই শোক প্রকাশ করেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ জানান, দুপুর প্রায় ১টার দিকে কারখানায় আগুন লাগার ঘটনায় তিনজন নারীসহ মোট পাঁচজনের প্রাণহানির খবর পাওয়া গেছে। এছাড়া আরও কয়েকজন গুরুতর আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনাকে হৃদয়বিদারক উল্লেখ করে তারা নিহতদের রুহের মাগফিরাত কামনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।
নেতৃবৃন্দ অভিযোগ করেন, অবৈধ ও ঝুঁকিপূর্ণ কারখানার বিস্তারের কারণে এ ধরনের দুর্ঘটনা এখন প্রায় নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবহেলা ও তদারকির অভাবকেই তারা এর জন্য দায়ী করেন। তাদের মতে, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে না পারা প্রশাসনের বড় ধরনের ব্যর্থতা।
বিবৃতিতে অগ্নিকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের চিহ্নিত করে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। পাশাপাশি আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করা এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে যথাযথ ক্ষতিপূরণ দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়।
ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে অবৈধ ও ঝুঁকিপূর্ণ কারখানার বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং শিল্পকারখানায় পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান ছাত্রশিবির নেতারা।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!