দেশের সার্বিক অগ্রযাত্রায় ধর্মকে পুঁজি করে কোনো ধরনের বিভাজন তৈরির সুযোগ নেই বলে মন্তব্য করেছেন সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, দেশে কিছু সুনির্দিষ্ট রাজনৈতিক শক্তি ধর্মকে সামনে রেখে স্বার্থের রাজনীতি করতে চায়। তবে বাংলাদেশের হাজার বছরের সামাজিক প্রেক্ষাপটে ধর্ম নিয়ে বিভাজন তৈরির কোনো সুযোগ নেই।
রোববার (৫ এপ্রিল) রাজধানীর মাদানি অ্যাভিনিউতে খ্রিষ্টান সম্প্রদায়ের ধর্মীয় উৎসব ইস্টার সানডে উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
সমাজে বিভাজন সৃষ্টির অপচেষ্টা চলছে বলে সতর্ক করে মির্জা ফখরুল বলেন, কিছু শক্তি সমাজে বিভাজন সৃষ্টির চেষ্টা করছে। আমাদের সমাজ থেকে ঘৃণা ও বিদ্বেষ দূর করতে হবে। ঘৃণা নয় বরং ভালোবাসা ও সহমর্মিতাই হোক আমাদের পথচলার মূল শক্তি। এসব অপচেষ্টা রুখে দিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
তিনি আরও বলেন, বাংলাদেশ বহু ধর্মের মানুষের সহাবস্থানের একটি অনন্য উদাহরণ। এখানে মুসলিম, হিন্দু, খ্রিষ্টান ও বৌদ্ধসহ সব ধর্মের মানুষ যুগ যুগ ধরে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছে।
ধর্মের ভিত্তিতে বিভাজন তৈরির অপচেষ্টা থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, একটি সম্প্রীতিপূর্ণ সমাজ গড়ে তুলতে হলে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
খ্রিষ্টান সম্প্রদায়ের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, তাদের সমর্থন ও সহযোগিতায় ভবিষ্যতে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে। তিনি দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!