সংসদ
ফেসবুক পোস্ট।   ছবি: সংগৃহীত

জাতীয় সংসদে চলতি অধিবেশনে জুলাই জাতীয় সনদ ইস্যুতে সংসদের আলোচনায় কথা বলার সুযোগ না পেয়ে ফেসবুকে ক্ষোভ ঝাড়লেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা।

রোববার (৫ এপ্রিল) বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে তিনি সরকারের প্রতি এমন ক্ষোভ ঝাড়েন। 

ফেসবুক পোস্টে রুমিন ফারহানা লিখেন, জুলাই অভ্যুত্থান নিয়ে দুই দিন সংসদে আলোচনা হচ্ছে। বারবার অনুরোধ সত্ত্বেও আমাকে বলার সুযোগ দেয়া হলোনা। সরকার এত ভীত কেন?

সংসদ সূত্রে জানা গেছে, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন এবং সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন বিষয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান সংসদে নোটিশ দেন। ওই নোটিশের পর বিষয়টি নিয়ে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে পক্ষে-বিপক্ষে দীর্ঘ আলোচনা হয়।

আলোচনায় সরকারপক্ষ সনদ বাস্তবায়নের প্রক্রিয়া ও আইনগত কাঠামোর ওপর গুরুত্বারোপ করে বক্তব্য দেয়। অন্যদিকে, বিরোধী দল সনদ বাস্তবায়নে বিলম্ব ও প্রক্রিয়াগত অস্পষ্টতার সমালোচনা করে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানায়। তবে এ গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নিতে না পারার অভিযোগ তুলেছেন স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা।

রুমিন ফারহানার এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। অনেকেই সংসদে মতপ্রকাশের সুযোগ নিশ্চিত করার বিষয়ে প্রশ্ন তুলেছেন, আবার কেউ কেউ সংসদীয় কার্যপ্রণালির সীমাবদ্ধতার কথাও উল্লেখ করেছেন।