পাবনায় শিশুদের সংক্রামক হাম রুবেলা প্রতিরোধে শুরু হয়েছে ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী শিশুদের জরুরী টিকাদান কর্মসূচি উদ্বোধন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. কামরুজ্জান চৌধুরী।
রবিবার (৫ এপ্রিল) পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের চরঘোষপুরে এ টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন।
স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, জরুরী এ কর্মসূচীর আওতায় জেলার সদর, আটঘরিয়া, বেড়া ও ঈশ্বরদী উপজেলার ১ লাখ ৮৩ হাজার ৬৬৬ জন শিশুকে টিকা দেয়া হবে। এদের মধ্যে সদর উপজেলায় সবচেয়ে বেশি সংক্রমণ রয়েছে। এ উপজেলার দোগাছি ও হেমায়েতপুর ইউনিয়নে বেশি সংক্রমণ ছড়িয়ে পড়েছে।
টিকাদান কর্মসূচি উদ্বোধন শেষে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. কামরুজ্জান চৌধুরী বলেন, হামের সংক্রমণ প্রতিরোধে আমরা যে টিকাদান কর্মসূচী শুরু করেছি তা চলমান থাকবে। আপনারা সবাই মিলে সহযোগিতা করবেন। সবাইকে আশ্বস্ত করবেন। এই টিকাদান কর্মসূচী আগামী জুন থেকে যে নিয়মিত কর্মসূচী শুরু হবে তার সঙ্গে যুক্ত করে চলমান রাখা হবে। সবার প্রচেষ্টা আর সহযোগিতায় আশা করছি হামের সংক্রমণ প্রতিরোধ করা সম্ভব হবে।
স্বাস্থ্য সচিব জানান, ৬০৪ কোটি টাকার ১০ ধরণের টিকা ক্রয় প্রস্তাব অনুমোদন করে সরকার ইউনিসেফকে চিঠি দিয়েছে। আপাতত কোনো ধরণের টিকার সংকট নেই।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!