ময়মনসিংহের গফরগাঁওয়ে পূর্ব বিরোধের জেরে রিফাত হাসান (২০) নামে কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে এলাকার এক চিহ্নিত মাদক ব্যবসায়ী বিরুদ্ধে।
শনিবার (৪ এপ্রিল) বিকালে উপজেলার পাচুয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রিফাত গফরগাঁও সরকারি কলেজে দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, রাওনা ইউনিয়নের পাঁচুয়া গ্রামের আবুল মুনসুরের ছেলে কলেজ ছাত্র রিফাত হাসানের সঙ্গে একই বাড়ি মফিজ উদ্দিনের ছেলে মাদক কারবারি মনির হোসেনের বিরোধ চলে আসছিল। পূর্ব বিরোধের ঘটনার জেরে ঘটনার দিন বিকেল সাড়ে পাঁচটার দিকে রিফাতকে দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে ।
ডাকচিৎকারে স্বজনরা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে সাতটার দিকে রিফাত মারা যায়।
রাওনা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জালাল উদ্দিন জানান, মনির এলাকার একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। কতিপয় নেতাদের ছত্রছায়ায় মাদক ব্যবসা করে আসছে দীর্ঘ দিন ধরে। মনিরকে মাদক ব্যবসা বাধা দেওয়ার কারণে রিফাতকে কুপিয়ে হত্যা করেছে মনির।
গফরগাঁও থানার ওসি আ স ম আতিকুল ইসলাম জানান, পূর্ববিরোধের কারণে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। পুলিশ মরদেহ উদ্ধার করেছে। এ ব্যাপারে আইনগত ব্যাবস্থা প্রক্রিয়াধীন।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!