ইরান, ট্রাম্প, খামেনি, ইসরায়েল, যুক্তরাষ্ট্র
ইসরায়েলকে সহযোগিতার চেষ্টার অভিযোগে ইরানের উত্তর-পশ্চিমাঞ্চল থেকে ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে   ছবি: সংগৃহীত

ইরানের পশ্চিম আজারবাইজান প্রদেশের প্রসিকিউটর দপ্তরের এক বিবৃতির বরাত দিয়ে দেশটির বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, ইসরায়েলকে সহযোগিতার চেষ্টার অভিযোগে ইরানের উত্তর-পশ্চিমাঞ্চল থেকে ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ইরানের সামরিক ও নিরাপত্তাসংক্রান্ত বিভিন্ন স্থাপনার সুনির্দিষ্ট অবস্থান বা তথ্য ইসরায়েলের কাছে পাচার করার অভিযোগ রয়েছে।

প্রসিকিউটর দপ্তরের ওই বিবৃতিতে বলা হয়, “ইহুদিবাদী (জায়োনিস্ট) চক্রের সাথে যুক্ত ভাড়টেদের বেশ কয়েকটি নেটওয়ার্ক গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এসব নেটওয়ার্ক ইহুদিবাদী শত্রুদের কাছে সামরিক, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং নিরাপত্তাসংক্রান্ত বিভিন্ন স্থাপনার তথ্য পাঠানোসহ নানাভাবে সহযোগিতা করে আসছিল। বিচারিক আদেশ অনুযায়ী এই চক্রের ২০ ব্যক্তিকে গ্রেপ্তার ও আটক করা হয়েছে।”

গত সপ্তাহে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়, ইরানের ভেতরে থাকা এসব তথ্যদাতাদের দেওয়া গোপন খবরের (টিপ-অফ) ভিত্তিতেই নিরাপত্তা তল্লাশিচৌকিগুলোকে (চেকপয়েন্ট) লক্ষ্যবস্তু বানিয়ে দেশটিতে নতুন ধাপে হামলা শুরু করেছে ইসরায়েল।

সূত্র : রয়টার্স ও আল জাজিরা

আরটিএনএন/এআই