ইরান, ট্রাম্প, খামেনি, ইসরায়েল, যুক্তরাষ্ট্র
সৌদি আরবে অবস্থিত মার্কিন দূতাবাস   ছবি: সংগৃহীত

বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাস ভবনে রাতের বেলা একটি ক্ষেপণাস্ত্র হামলার পর, শনিবার (১৪ মার্চ) এক নিরাপত্তা সতর্কবার্তায় যুক্তরাষ্ট্রের নাগরিকদের অবিলম্বে ইরাক ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি সৌদি আরবে অবস্থানরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের দ্রুত দেশটি ছাড়ার জরুরি নির্দেশ দিয়েছে রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাস। এক জরুরি নিরাপত্তা সতর্ক বার্তায় দূতাবাস জানিয়েছে, তারা মধ্যপ্রাচ্যের দ্রুত পরিবর্তনশীল পরিস্থিতির ওপর সতর্ক দৃষ্টি রাখছে। মার্কিন নাগরিকদের জীবনই এখন যুক্তরাষ্ট্রের কাছে মূল প্রতিপাদ্য বিষয়।

দূতাবাসের পক্ষ থেকে বলা হয়েছে, "ইরান-সমর্থিত সন্ত্রাসী মিলিশিয়া গোষ্ঠীগুলোর মারাত্মক হুমকির বিষয়টি মাথায় রেখে, যেসব মার্কিন নাগরিক এখনো ইরাকে থাকার কথা ভাবছেন, তাদের এই সিদ্ধান্ত জোরালোভাবে পুনর্বিবেচনা করতে বলা হচ্ছে।" অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালী নিরাপদ রাখতে সহযোগী দেশগুলোকে আবারো আহবান জানিয়েছেন। এর আগে তিনি যুক্তরাজ্য ও অন্যদেশগুলোকে যুক্তরাষ্ট্রের সাথে যোগ দেওয়ার অনুরোধ করেছিলেন।

এনবিসির সাথে এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, ইরানের সাথে চুক্তি করতে তিনি প্রস্তুত নন, বরং তিনি ইরানের খারগ দ্বীপে আরও হামলার ইঙ্গিত দিয়েছেন। এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, হরমুজ প্রণালী তেহরানের 'শত্রুদের' জন্য বন্ধ থাকবে। এদিকে পুরো মধ্যপ্রাচ্যজুড়ে হামলা অব্যাহত আছে এবং ড্রোন হামলার শিকার হওয়ার পর সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা বন্দরে আগুন এখনো জ্বলছে।

সূত্র : মিডলইস্ট আই 

আরটিএনএন/এআই