আন্তর্জাতিক, আমেরিকা, ইরান, যুদ্ধ, সুইডেন, সুইডিশ, সুইডিশ নাগরিক, মৃত্যুদন্ড, গোয়েন্দাবৃত্তি,
ইরানে গোয়েন্দাবৃত্তির দায়ে একজন সুইডিশকে মৃত্যুদন্ড দিয়েছে ইরান।   ছবি: সংগৃহীত

ইসরায়েলের পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে এক সুইডিশ নাগরিককে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। বুধবার সুইডেনের পররাষ্ট্রমন্ত্রী মারিয়া মালমার স্টেনারগার্ড এই তথ্য নিশ্চিত করেছেন।

ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয়েছে, ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধে জড়ানোর পর ‘গুপ্তচরবৃত্তির’ দায়ে মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা এটি প্রথম।

সুইডিশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, “অত্যন্ত উদ্বেগের সঙ্গে আমরা তথ্যটি পেয়েছি যে, আজ ভোরে ইরানে আমাদের নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। এই ঘটনায় আমরা গভীরভাবে ব্যথিত।”

তিনি আরও জানান, গত জুন মাসে ১২ দিনের ইরান–ইসরায়েল যুদ্ধ চলাকালীন ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছিল। এরপর থেকে সুইডেন বারবার ইরানি প্রতিনিধিদের সঙ্গে এই বিষয়ে আলোচনা করেছে।

আরবিএ/আরটিএনএন