বাংলাদেশ পুলিশ ক্রিকেট ক্লাবের উদ্যোগে “আইজিপি কাপ পুলিশ ক্রিকেট চ্যাম্পিয়নশিপ ২০২৫–২৬” আজ সকালে এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন করা হয়।
রোববার (১২ এপ্রিল) সন্ধ্যায় ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) এন এম নাসিরুদ্দিন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সকাল ৮টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (পুলিশ হেডকোয়ার্টার্স) ও বাংলাদেশ পুলিশ ক্রিকেট ক্লাবের সভাপতি মো. ছিবগাত উল্লাহ, বিপিএম, পিপিএম। এ সময় তাকে ফুলেল শুভেচ্ছায় বরণ করেন ক্লাবের সেক্রেটারি এবং মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মোস্তাক সরকারসহ অন্যান্য কর্মকর্তারা।
সকাল ৮টা ৫ মিনিটে প্রধান অতিথি অন্যান্য অতিথিদের সঙ্গে ক্রীড়া সালামি গ্রহণ করেন। পরে তিনি বক্তব্যে বলেন, খেলাধুলা পুলিশ সদস্যদের মানসিক প্রশান্তি বৃদ্ধি, পেশাগত দক্ষতা উন্নয়ন এবং পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি এ ধরনের আয়োজন নিয়মিত করার ওপর গুরুত্বারোপ করেন এবং সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।
স্বাগত বক্তব্যে মোহাম্মদ মোস্তাক সরকার বলেন, পুলিশ সদস্যদের শারীরিক সক্ষমতা বৃদ্ধি, দলগত চেতনা গঠন এবং ক্রীড়াচর্চা বিস্তারে এ ধরনের প্রতিযোগিতা অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
এরপর প্রধান অতিথি বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন।
এবারের আসরে মোট ২০টি দল অংশগ্রহণ করছে। বিশেষভাবে উল্লেখযোগ্য, প্রথমবারের মতো আন্তর্জাতিকভাবে স্বীকৃত ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন (ডিএলএস) পদ্ধতি প্রয়োগ করা হচ্ছে, যা প্রতিযোগিতায় আধুনিকতা ও পেশাদারিত্বের নতুন মাত্রা যুক্ত করেছে।
উদ্বোধনী ম্যাচে পুলিশ স্টাফ কলেজ ৯ উইকেটে ইন্ডাস্ট্রিয়াল পুলিশকে পরাজিত করে দারুণ সূচনা করে।
অনুষ্ঠানে অতিরিক্ত আইজিপি (এসবি) সরদার নুরুল আমিন, রেক্টর (পুলিশ স্টাফ কলেজ) কাজী মুহাম্মদ ফজলুল করিম, ভাইস রেক্টর এস এম আখতারুজ্জামান, ডিআইজি ড. এম এ সোবাহান, ডিআইজি মো. হুমায়ুন কবিরসহ বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, এই জমকালো আয়োজন পুলিশ সদস্যদের মধ্যে ক্রীড়াচর্চার নতুন উদ্দীপনা সৃষ্টি করবে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!