পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে যাওয়া বাংলাদেশের দুই পেসার শরিফুল ইসলাম ও নাহিদ রানার অনাপত্তিপত্রের (এনওসি) মেয়াদ এক দিন বাড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পেশোয়ার জালমি ফ্র্যাঞ্চাইজি ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) অনুরোধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর ফলে পেশোয়ার জালমির পরবর্তী ম্যাচে অংশ নিতে আরও এক দিন পাকিস্তানে থাকার সুযোগ পেয়েছেন শরিফুল ও রানা।
এর আগে ১২ এপ্রিল পর্যন্ত পিএসএলে অংশ নিতে বাংলাদেশি ক্রিকেটারদের এনওসি দিয়েছিল বিসিবি। তবে ১৩ এপ্রিল পেশোয়ার জালমির ম্যাচ থাকায় এই দুই ক্রিকেটারকে দলে পেতে বিসিবির কাছে অনুরোধ জানায় পিসিবি। সেই অনুরোধে সাড়া দিয়েছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১৪ এপ্রিল দেশে ফিরে জাতীয় দলের ক্যাম্পে যোগ দেবেন রানা ও শরিফুল।
অন্যদিকে, ২১ এপ্রিল পর্যন্ত এনওসি থাকলেও চোটের কারণে আগেই দেশে ফিরেছেন ব্যাটসম্যান পারভেজ হোসেন ইমন। তার কাঁধের লিগামেন্টে চোট লেগেছে বলে জানিয়েছে পিএসএল দলের ফিজিও। ধারণা করা হচ্ছে, মাঠে ফিরতে তার প্রায় তিন সপ্তাহ সময় লাগতে পারে।
রোববার (১২ এপ্রিল) বিসিবির মেডিকেল টিম তার পরীক্ষা-নিরীক্ষা করবে। এরপরই বোঝা যাবে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে তিনি খেলতে পারবেন কি না।
এবারের আসরে রিশাদ হোসেন চার ম্যাচে দুটি উইকেট নিয়েছেন। পেশোয়ার জালমিতে শরিফুল ও নাহিদের সঙ্গে ছিলেন তানজিদ হাসান তামিমও। তবে দেশের বাইরে প্রথমবার ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে গিয়ে এখনো একাদশে সুযোগ পাননি তিনি।
পারফরম্যান্সের দিক থেকে শুরুটা ভালো ছিল না শরিফুল ও নাহিদের। পেশোয়ারের হয়ে প্রথম দুই ম্যাচে উইকেটশূন্য ছিলেন শরিফুল, যদিও পরের দুই ম্যাচে দুটি উইকেট নিয়েছেন। নাহিদের শুরুটাও ছিল ব্যয়বহুল—প্রথম ম্যাচে তিন ওভারে ৩০ রান দেন। তবে পরের দুই ম্যাচে ঘুরে দাঁড়িয়ে তুলে নিয়েছেন পাঁচ উইকেট।
লাহোর কালান্দার্সের হয়ে পাঁচ ম্যাচে ছয় উইকেট নিয়েছেন নাহিদ রানা। অন্যদিকে, একই দলের হয়ে প্রথম দুই ম্যাচে ১২ ও ১৪ রান করা ইমন তৃতীয় ম্যাচে ১৯ বলে ৪৫ রানের ঝড়ো ইনিংস খেলেন। তবে চোটের কারণে সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি তিনি।
এমএকেই/আরটিএনএন
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!