সাবেক ইংলিশ ব্যাটার ডেভিড মালান মনে করেন যে, ক্রিকেটে ব্যাটিং ও বোলিংয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখতে সীমিত আকারে বল টেম্পারিং বৈধ করা যেতে পারে।
এনডিটিভির তথ্যমতে, পাকিস্তান সুপার লিগে (পিএসএল) সাম্প্রতিক বল টেম্পারিং বিতর্কের প্রেক্ষাপটেই তিনি এমন মন্তব্য করেছেন।
এর আগেও বল টেম্পারিংয়ের ঘটনায় ফখর জামান, শাহীন আফ্রিদি এবং হারিস রউফের নাম জড়ালে ফখর জামানকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়। বাকিদের কোনো শাস্তির আওতায় আনেনি পিসিবি।
সাবেক ইংলিশ ব্যাটার মালানের মতে, ক্রিকেট ইতিহাসে বল টেম্পারিং কোনো নতুন বিষয় নয়। তিনি প্রস্তাব করেছেন যে এটি নির্দিষ্ট নিয়মের অধীনে বৈধ করা যেতে পারে—যেখানে খেলোয়াড়রা বল ঘষে এর অবস্থা পরিবর্তন করতে পারবেন, তবে কোনো প্রকার বাহ্যিক বস্তু ব্যবহার করা যাবে না।
তিনি আরও উল্লেখ করেন যে, বল টেম্পারিং আসলে একটি বিশেষ দক্ষতা যা রিভার্স সুইং করাতে সাহায্য করে।
এটি বৈধ হলে বিশেষ করে ইনিংসের শেষদিকে বোলাররা বাড়তি সুবিধা পাবেন, যা ম্যাচকে আরও বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করে তুলবে।
মালান বিশ্বাস করেন, বর্তমান যুগে ব্যাটাররা এতটাই শক্তিশালী হয়ে উঠেছেন যে বোলারদের এখন কৌশলগত সহায়তার প্রয়োজন।
বল সামান্য নড়াচড়া করার সুযোগ পেলে ডেথ ওভারে ম্যাচের চিত্র পুরোপুরি বদলে যেতে পারে বলে তিনি মনে করেন।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!