ব্রাজিল জাতীয় ফুটবল দলে জায়গা ধরে রাখতে ব্রাজিলীয় তারকা নেইমার জুনিয়র-কে দুই মাসের সময় বেঁধে দিয়েছেন কোচ কার্লো আনচেলত্তি। তবে তাকে জাতীয় দলের পরিকল্পনা থেকে পুরোপুরি বাদ দেওয়া হয়নি বলে জানিয়েছেন তিনি।
আনচেলত্তি বলেন, নেইমার এখনো জাতীয় দলের প্রাথমিক বিবেচনায় রয়েছেন। কিন্তু চূড়ান্ত স্কোয়াডে তার জায়গা নিশ্চিত হবে কি না, তা নির্ভর করবে আগামী দুই মাসে তার শারীরিক সক্ষমতা, ম্যাচ ফিটনেস এবং মাঠের পারফরম্যান্সের ওপর।
দীর্ঘ ইনজুরি কাটিয়ে ফেরার পর নেইমারের জন্য এই সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন ব্রাজিল কোচ। তার মতে, শুধু অতীতের সাফল্য নয়, বর্তমান ফর্ম ও ফিটনেসই জাতীয় দলে জায়গা পাওয়ার মূল মানদণ্ড।
আনচেলত্তি আরও বলেন, অভিজ্ঞ এই ফরোয়ার্ডকে হুট করে দল থেকে বাদ দেওয়া সহজ সিদ্ধান্ত নয়। তার মতো খেলোয়াড়ের আন্তর্জাতিক ফুটবলে প্রভাব রয়েছে এবং ভক্তদের মধ্যেও তার বড় গ্রহণযোগ্যতা রয়েছে। তবে জাতীয় দলে জায়গা পেতে হলে মাঠের পারফরম্যান্সই হবে চূড়ান্ত মানদণ্ড।
তিনি স্পষ্টভাবে জানান,
‘আমি বারবার বলেছি, আমি শুধু ফিট খেলোয়াড়দেরই দলে নেব। ২০২২ বিশ্বকাপের পর থেকে সে শতভাগ ফিট ছিল কিনা জানি না, তবে সে আবার সেই অবস্থায় ফিরতে পারে। হাঁটুর ইনজুরির পর সে ভালোভাবে ফিরে এসেছে এবং গোলও করেছে। এখন তাকে ধারাবাহিকতা বজায় রাখতে হবে এবং ফিটনেস আরও উন্নত করতে হবে।’
আনচেলত্তি আরও জানান, নেইমার বর্তমানে যে পজিশনে খেলছেন, সেটি তার জন্য আরও কার্যকর হতে পারে। তিনি বলেন, নেইমারকে তিনি আরও কেন্দ্রীয় এবং আক্রমণাত্মক ভূমিকায় দেখতে চান, যেমনটা তিনি ক্লাব পর্যায়ে সান্তোসের হয়ে খেলছেন।
এদিকে তরুণ ব্রাজিলিয়ান ফরোয়ার্ড এন্দ্রিক নিয়েও মন্তব্য করেন আনচেলত্তি। তিনি জানান, রিয়াল মাদ্রিদ ছাড়ার আগে লোনে অলিম্পিক লিওঁতে যোগ দেওয়ার বিষয়ে তিনি এন্দ্রিকের সঙ্গে কথা বলেছিলেন। সেখানে তরুণ এই ফরোয়ার্ড ভালো করছে বলেও জানান তিনি।
আনচেলত্তির মতে, জাতীয় দলের দরজা কারও জন্যই স্থায়ীভাবে বন্ধ নয়, তবে জায়গা পেতে হলে পারফরম্যান্স ও ফিটনেস প্রমাণ করতে হবে প্রতিনিয়ত।
সব মিলিয়ে আগামী দুই মাস নেইমারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় হিসেবে বিবেচিত হচ্ছে। এই সময়ের পারফরম্যান্সই ঠিক করে দেবে, তিনি আবারও ব্রাজিলের হলুদ জার্সিতে নিয়মিত মুখ হয়ে উঠতে পারবেন কি না, নাকি দীর্ঘ ইনজুরি তার জাতীয় দলের ক্যারিয়ারে বড় বাধা হয়ে দাঁড়াবে।
এমএকেই/আরটিএনএন
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!