মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি ও সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান আবুধাবিতে জরুরি বৈঠক করেছেন। সেখানে তারা ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধের আঞ্চলিক প্রভাব নিয়ে আলোচনা করেছেন।
বৃহস্পতিবার (১৯ মার্চ) আমিরাতের সংবাদ সংস্থা ওয়াম জানায়, দুই নেতা এই অঞ্চলে সামরিক উত্তেজনা অবিলম্বে বন্ধ করার ওপর গুরুত্বারোপ করেছেন। তাঁরা নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় কূটনীতিকে অগ্রাধিকার দেওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরেন।
সফরকালে প্রেসিডেন্ট আল-সিসি সংযুক্ত আরব আমিরাত এবং উপসাগরীয় অঞ্চলের অন্যান্য দেশে ইরানের হামলার তীব্র নিন্দা জানান। তিনি আমিরাতের সার্বভৌমত্ব ও জনগণকে রক্ষায় দেশটির নেওয়া পদক্ষেপগুলোর প্রতি মিসরের পূর্ণ সংহতি প্রকাশ করেন।
চলতি যুদ্ধে সংযুক্ত আরব আমিরাত ইরানের অন্যতম প্রধান লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে তারা ইরান থেকে ছোড়া ৩৩৪টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ১৫টি ক্রুজ ক্ষেপণাস্ত্র সফলভাবে ভূপাতিত করেছে।
সূত্র: আল-জাজিরা
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!