মধ্যপ্রাচ্যে চলমান ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাত বিশ্ব খাদ্য নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে উঠছে বলে সতর্ক করেছেন বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) মহাপরিচালক এনগোজি ওকোনজো-ইওয়েলা।
বৃহস্পতিবার (১৯ মার্চ) সুইজারল্যান্ডের জেনেভাতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে জাহাজ চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে এবং জ্বালানির দাম বাড়ছে। এর প্রভাব পড়ছে সারের সরবরাহে, যা বৈশ্বিক কৃষি উৎপাদনের জন্য গুরুত্বপূর্ণ।
তিনি জানান, বিশ্বের মোট নাইট্রোজেন সারের প্রায় এক-তৃতীয়াংশ হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হয়। এই রুটে বিঘ্ন ঘটলে সারের সরবরাহ কমে যায় এবং দাম বেড়ে যায়।
ওকোনজো-ইওয়েলা সতর্ক করে বলেন, দীর্ঘমেয়াদে সরবরাহ ব্যবস্থা ব্যাহত হলে তা বৈশ্বিক খাদ্য ব্যবস্থায় গুরুতর প্রভাব ফেলবে। এতে কৃষকেরা সারের ব্যবহার কমাতে বাধ্য হতে পারেন এবং কম সার প্রয়োজন এমন ফসলের দিকে ঝুঁকতে পারেন।
তিনি আরও বলেন, বিশ্বজুড়ে খাদ্য বাণিজ্যের পথ খোলা ও স্থিতিশীল রাখা অত্যন্ত জরুরি, যাতে প্রয়োজনীয় খাদ্য দ্রুত সংকটাপন্ন অঞ্চলে পৌঁছানো যায়।
সূত্র: আল-জাজিরা
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!