ইসরায়েল, ইরান
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ।   ছবি: সংগৃহীত

চলমান উত্তেজনার মধ্যে ইরানে হামলার তীব্রতা আরও বাড়ানোর হুমকি দিয়েছে ইসরায়েল। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ বলেছেন, চলতি সপ্তাহেই হামলার মাত্রা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।

শনিবার (২১ মার্চ) সামরিক কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে তিনি জানান, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী এবং যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ইতোমধ্যে ইরানের বিভিন্ন সরকারি অবকাঠামো লক্ষ্য করে যে হামলা চালাচ্ছে, তা আরও জোরদার করা হবে।

তিনি বলেন, “এই সপ্তাহে হামলার তীব্রতা অনেকটাই বাড়বে।” পাশাপাশি সতর্ক করে দিয়ে বলেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের নিরাপত্তা পুরোপুরি নিশ্চিত না হওয়া পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে।

ইসরায়েল কাৎজ আরও দাবি করেন, দেশের সামরিক সক্ষমতা শক্তিশালী এবং অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীও প্রস্তুত রয়েছে। “যুদ্ধের সব লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত আমরা থামব না,”—বলেন তিনি।

বিশ্লেষকদের মতে, এ ধরনের বক্তব্য মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতকে আরও জটিল করে তুলতে পারে এবং আঞ্চলিক স্থিতিশীলতার ওপর নতুন চাপ সৃষ্টি করতে পারে।

সূত্র: টাইমস অব ইসরায়েল