ঈদের আনন্দঘন পরিবেশের মধ্যেই রাজধানীর একটি বিনোদনকেন্দ্রে আত্মহত্যার চেষ্টার ঘটনা ঘটেছে। জিয়া উদ্যানে বেগম জিয়ার কবরের পাশে এক যুবক ব্লেড দিয়ে নিজের শরীর ক্ষতবিক্ষত করে আত্মহত্যার চেষ্টা করেন।
শনিবার (২১ মার্চ) বিকেল ৩টা ৪০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। পরে সেখানে দায়িত্বরত পুলিশ সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।
ঘটনাস্থলে দায়িত্বে থাকা মিরপুর পিওএমের সহকারী উপপরিদর্শক (এএসআই) কাজী মুস্তাফিজ জানান, প্রাথমিকভাবে জানা গেছে, ওই যুবক ঘুরতে এসে উদ্যানের একটি মাজারের ওপর উঠে ব্লেড দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। তিনি নিজের হাতসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন এবং একপর্যায়ে গলাতেও আঘাত করার চেষ্টা করেন।
তিনি আরও জানান, ঘটনাটি নজরে আসার সঙ্গে সঙ্গেই পুলিশ সদস্য ও উপস্থিত সাধারণ মানুষ এগিয়ে গিয়ে তাকে নিবৃত্ত করেন এবং উদ্ধার করেন। পরে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।
তবে তাৎক্ষণিকভাবে ওই যুবকের নাম-পরিচয় জানা যায়নি। ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে পুলিশ।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!