যুক্তরাজ্যের একটি ট্যাবলয়েড পত্রিকার প্রতিবেদন অনুযায়ী, পরমাণু শক্তিচালিত ব্রিটিশ সাবমেরিন 'এইচএমএস অ্যানসন' আরব সাগরে এসে পৌঁছেছে। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান জোরদার করার হুমকির মধ্যেই এই খবরটি এল।
'ডেইলি মেইল'-এর তথ্যমতে, সাবমেরিনটি গত ৬ মার্চ অস্ট্রেলিয়ার পার্থ শহর ত্যাগ করে এবং ধারণা করা হচ্ছে, এটি বর্তমানে আরব সাগরের উত্তরাঞ্চলে, অর্থাৎ হরমুজ প্রণালীর কাছাকাছি কোথাও অবস্থান নিয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এইচএমএস অ্যানসন সাবমেরিনটিতে ১,৬০০ কিলোমিটার (১,০০০ মাইল) পাল্লার 'টোমাহক ব্লক ৪' ল্যান্ড-অ্যাটাক মিসাইল এবং শক্তিশালী 'স্পিয়ারফিশ' টর্পেডো মোতায়েন করা আছে।
মধ্যপ্রাচ্যে এই সাবমেরিনের আগমন এমন এক সময়ে ঘটল, যখন ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালানোর জন্য ব্রিটিশ সামরিক ঘাঁটিগুলো ব্যবহারের অনুমতি দিতে সম্মত হয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার।
সূত্র : আল জাজিরা
আরটিএনএন/এআই
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!