পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের বান্নুর দোমেল পুলিশ স্টেশনে আত্মঘাতী গাড়ি হামলায় অন্তত পাঁচজন বেসামরিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৩ জন, যাদের মধ্যে একজন পুলিশ সদস্য রয়েছেন।
শুক্রবার (৩ এপ্রিল) দেশটির প্রভাবশালী গণমাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়।
খবরে বলা হয়েছে, নিহতদের মধ্যে চারজন একই পরিবারের সদস্য। তারা হলেন—স্বামী, স্ত্রী, এক ছেলে সন্তান ও এক কন্যা।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, বিস্ফোরকভর্তি একটি গাড়ি পুলিশ স্টেশনের পেছনের অংশে ধাক্কা দিলে বিকট বিস্ফোরণ ঘটে। এর পরপরই নিরাপত্তা বাহিনী ও হামলাকারীদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। বিস্ফোরণের শব্দ কয়েক মাইল দূর থেকেও শোনা যায়।
প্রাথমিক তথ্য অনুযায়ী, বিস্ফোরণে পুলিশ স্টেশনের সেনট্রি পোস্ট সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে এবং ভবনের বড় একটি অংশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।
এছাড়া আশেপাশের বাড়িঘরেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কয়েকটি বাড়ি ধসে পড়েছে এবং ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ার খবর পাওয়া গেছে।
উদ্ধারকর্মীরা আহতদের দ্রুত উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করেছেন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
জেলার জরুরি বিভাগের কর্মকর্তা বখতুল্লাহ ওয়াজির পাঁচজন নিহত ও ১৩ জন আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাস্থলে তল্লাশি ও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে স্থানীয় মসজিদগুলো থেকে রক্তদান ও সহায়তার জন্য জনসাধারণকে আহ্বান জানানো হয়েছে। স্থানীয় বাসিন্দারাও উদ্ধার কার্যক্রমে অংশ নিয়েছেন।
নিরাপত্তা বাহিনী পুরো এলাকা ঘিরে রেখে অভিযান চালাচ্ছে এবং হতাহত ও ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য সংগ্রহ করছে।
তবে এ হামলার দায় এখন পর্যন্ত কোনো গোষ্ঠী স্বীকার করেনি।
সূত্র: ডন
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!