নেপালের সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি জামিনে মুক্তি পেয়েছেন। গত বৃহস্পতিবার নেপাল সুপ্রিম কোর্ট ব্যক্তিগত বন্ডে তাকে জামিন প্রদান করে। তবে তদন্ত চলমান থাকায় তাকে নিয়মিত পুলিশের কাছে হাজিরা দিতে হবে।
এর আগে তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। জামিনের পর তাকে পরিবারের হেফাজতে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে। একই সঙ্গে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক-কেও জামিনে মুক্তি দেওয়া হচ্ছে।
উল্লেখ্য, ২০২৫ সালের সেপ্টেম্বরে নেপালে ‘জেন জি’ আন্দোলনের সময় প্রায় ৭৭ জন বিক্ষোভকারীর মৃত্যু হয়। এ ঘটনায় অবহেলা ও দায়িত্বজ্ঞানহীনতার অভিযোগে গত ২৮ মার্চ ওলি ও লেখককে গ্রেফতার করা হয়েছিল।
ওলির জামিন আবেদন প্রথমে খারিজ করা হলেও পরবর্তীতে আদালত তার জেল হেফাজতের মেয়াদ বাড়ায়। তবে ৭ এপ্রিল দেওয়া এক রায়ে সুপ্রিম কোর্ট জানায়, তদন্তের স্বার্থে তাকে আর হেফাজতে রাখার প্রয়োজন নেই এবং ৯ এপ্রিলের মধ্যে মুক্তি দেওয়ার নির্দেশ দেয়।
পুলিশ ও সরকারি অ্যাটর্নি অফিসের সম্মতিতে শেষ পর্যন্ত তাকে জামিন দেওয়া হয়। তবে ওলি ও রমেশ লেখকের বিরুদ্ধে তদন্ত এখনো চলমান থাকায় প্রয়োজন অনুযায়ী তাদের যেকোনো সময় হাজিরা দিতে হতে পারে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!