গরমের দিনে শুধু শরীর নয়, ত্বকের যত্নেও বাড়তি সতর্কতা প্রয়োজন। তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে ত্বক বেশি তৈলাক্ত হয়ে পড়ে, আর ঘাম, ধুলাবালি ও জীবাণুর কারণে ত্বকের স্বাভাবিক উজ্জ্বলতা নষ্ট হয়ে যায়। ফলে ট্যান, দাগছোপ ও ব্রণের সমস্যা বাড়তে পারে।
বিশেষজ্ঞদের মতে, শুধু সানস্ক্রিন ব্যবহার করলেই ত্বক পুরোপুরি সুরক্ষিত থাকে না; বরং কিছু ভুল অভ্যাস এড়িয়ে চলাও জরুরি।
রোদে বের হওয়ার আগে যেসব বিষয় এড়িয়ে চলা উচিত, তার মধ্যে রয়েছে—লেবু বা সাইট্রাস জাতীয় উপাদান ব্যবহার, কারণ এতে সূর্যের আলোতে ত্বকে জ্বালা বা দাগ পড়তে পারে। একইভাবে ভারী তেল বা ঘন ক্রিম ব্যবহার করলে ধুলো-ময়লা আটকে গিয়ে ব্রণ হওয়ার ঝুঁকি বাড়ে।
ত্বক বিশেষজ্ঞরা আরও জানান, রেটিনল বা ভিটামিন-এ সমৃদ্ধ প্রোডাক্ট দিনের বেলায় ব্যবহার না করাই ভালো, কারণ এটি ত্বককে সূর্যের প্রতি বেশি সংবেদনশীল করে তোলে। স্ক্রাব বা অ্যাসিডযুক্ত এক্সফোলিয়েটিং প্রোডাক্ট ব্যবহারের পরও রোদে গেলে ত্বক সহজেই ক্ষতিগ্রস্ত হতে পারে।
এছাড়া সরাসরি ত্বকে পারফিউম বা সুগন্ধি ব্যবহার করেও রোদে গেলে অ্যালার্জি বা দাগের ঝুঁকি থাকে, কারণ কিছু রাসায়নিক সূর্যের আলোতে প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে।
বিশেষজ্ঞরা পরামর্শ দেন, রোদে যাওয়ার আগে ত্বক ভালোভাবে পরিষ্কার করে হালকা ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত। এরপর অবশ্যই ব্রড-স্পেকট্রাম সানস্ক্রিন ব্যবহার করতে হবে। পাশাপাশি ছাতা, সানগ্লাস বা স্কার্ফ ব্যবহারের মাধ্যমে অতিরিক্ত সুরক্ষা নেওয়া যেতে পারে।
তাদের মতে, সঠিক সময়ে সঠিক যত্ন নিলেই গরমে ত্বকের অনেক সমস্যা সহজেই এড়ানো সম্ভব।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!