ভারতের জনপ্রিয় প্রযোজনা প্রতিষ্ঠান সান পিকচারস তাদের বহুল প্রতীক্ষিত বিগ বাজেট ফ্যান্টাসি-অ্যাকশন সিনেমা ‘রাকা’-র ঘোষণা দিয়েছে। বুধবার আল্লু অর্জুন-এর জন্মদিন উপলক্ষে প্রকাশিত পোস্টার ঘিরে সামাজিকমাধ্যমে ব্যাপক আলোড়ন তৈরি হয়েছে।
সিনেমাটি পরিচালনা করছেন অ্যাটলি। এতে প্রধান চরিত্রে অভিনয় করছেন আল্লু অর্জুন ও দীপিকা পাডুকোন। এটি অ্যাটলি ও আল্লু অর্জুনের প্রথম যৌথ কাজ, যা নিয়ে দর্শকদের আগ্রহ তুঙ্গে।
বিনোদনভিত্তিক বিভিন্ন প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ‘রাকা’ একটি প্যান-ইন্ডিয়ান মেগা প্রজেক্ট। এতে অত্যাধুনিক ভিএফএক্স, বড় পরিসরের অ্যাকশন দৃশ্য এবং ফ্যান্টাসি উপাদান থাকবে, যা সিনেমাটিকে আন্তর্জাতিক মানের করে তুলবে বলে আশা করা হচ্ছে।
সিনেমাটির বাজেট ধরা হয়েছে প্রায় ৮০০ থেকে ৯০০ কোটি রুপি। পারিশ্রমিকের দিক থেকেও এটি রেকর্ড গড়ছে। আল্লু অর্জুন এই সিনেমার জন্য প্রায় ১৭৫ কোটি রুপি নিচ্ছেন এবং লাভের ১৫ শতাংশ শেয়ারও পাচ্ছেন বলে জানা গেছে।
অন্যদিকে, ‘জওয়ান’-এর সাফল্যের পর পরিচালক অ্যাটলি তার পারিশ্রমিক বাড়িয়ে প্রায় ১০০ কোটি রুপি নিয়েছেন, যেখানে আগে শাহরুখ খান-এর সিনেমার জন্য তিনি তুলনামূলক কম পারিশ্রমিক পেয়েছিলেন।
এছাড়া দীপিকা পাডুকোন এই সিনেমার জন্য প্রায় ২০ থেকে ২৫ কোটি রুপি পারিশ্রমিক নিচ্ছেন বলে জানা গেছে।
প্রযোজনা প্রতিষ্ঠানটি আশা করছে, ‘রাকা’ শুধু ভারতেই নয়, আন্তর্জাতিক পর্যায়েও ভারতীয় সিনেমার অবস্থান আরও শক্তিশালী করতে ভূমিকা রাখবে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!