ইসলামাবাদের আলোচনা ব্যর্থ হওয়ার পর প্রথম আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের ঘালিবাফ।
ইসলামাবাদের আলোচনা ব্যর্থ হওয়ার পর প্রথম আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের ঘালিবাফ।   ছবি: সংগৃহীত

ইসলামাবাদের আলোচনা ব্যর্থ হওয়ার পর প্রথম আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের ঘালিবাফ।

রবিবার (১২ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একাধিক পোস্টে তিনি আলোচনা ব্যর্থতার জন্য সরাসরি যুক্তরাষ্ট্রকে দায়ী করেছেন।

ঘালিবাফ বলেন, আলোচনা শুরুর আগেই তিনি স্পষ্ট করে দিয়েছিলেন যে ইরানের প্রয়োজনীয় সদিচ্ছা ও ইচ্ছাশক্তি আছে, তবে আগের দুটি যুদ্ধের অভিজ্ঞতার কারণে বিপক্ষ পক্ষের প্রতি কোনো আস্থা নেই। তাঁর ভাষায়, 'বিপক্ষ পক্ষ এই দফা আলোচনায় শেষ পর্যন্ত ইরানি প্রতিনিধি দলের আস্থা অর্জনে ব্যর্থ হয়েছে।'

মধ্যস্থতাকারী পাকিস্তানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ঘালিবাফ বলেন, আলোচনার প্রক্রিয়া সহজ করতে পাকিস্তানের প্রচেষ্টার তিনি কদর করেন এবং পাকিস্তানের জনগণের প্রতি শুভেচ্ছা জানান। 

ঘালিবাফের এই বক্তব্য স্পষ্ট করে দিচ্ছে, শুধু কৌশলগত মতবিরোধ নয়, দুই দশকেরও বেশি সময় ধরে জমে ওঠা অবিশ্বাসই এই আলোচনার সবচেয়ে বড় বাধা। ইসলামাবাদে আলোচনা ব্যর্থ হওয়ার পর সামনের পথ কোথায়, তা এখনো অনিশ্চিত।

সূত্রঃ আল-জাজিরা