এ সপ্তাহে এনটিআরসিএ এর সপ্তম নিয়োগের ফলাফল প্রকাশ হতে পারে।
 এ সপ্তাহে এনটিআরসিএ এর সপ্তম নিয়োগের ফলাফল প্রকাশ হতে পারে।   ছবি: সংগৃহীত

এ  সপ্তাহে হতে পারে বেসরকারি সরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সপ্তম নিয়োগ (বিশেষ) বিজ্ঞপ্তির ফলাফল প্রকাশ। ফল প্রস্তুতের কাজ চলছে বলে জানালেন এনটিআরসি-এর চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম।

মো. আমিনুল ইসলাম জানান, ফলাফল তৈরির প্রক্রিয়া প্রায় শেষ। আগামী মঙ্গলবার বা বুধবার ফলাফল প্রকাশ করা হবে। প্রয়োজনীয় কারিগরি প্রস্তুতি ও যাচাই-বাছাই শেষে হয়েছে বলে জানান তিনি।

এর আগে এনটিআরসিএ জানিয়েছিলো, সপ্তম নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তিতে ইন্ডেক্সধারীরা আবেদন করলেও পরবর্তীতে তাদের রোল ব্লক করে দেয়া হবে। এবার যেহেতু সমতা বিধানসহ বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে তাই আশা করা যাচ্ছে সর্বোচ্চসংখ্যক সুপারিশ পাবে

এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ৬৭ হাজার ২০৮টি শূন্য পদের বিপরীতে আবেদন প্রক্রিয়া শুরু হয় এ  বছরের ১০ জানুয়ারি। ১৭ জানুয়ারি সপ্তম নিয়োগ বিজ্ঞপ্তির (বিশেষ) আবেদন প্রক্রিয়া শেষ হয়েছে।

এবার আবেদন করেছেন প্রায় ২১ হাজার চাকরিপ্রত্যাশী এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে নিয়োগ পাওয়ার জন্য।

এমআর/আরটিএনএন