‘ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার’ পদে জনবল নিয়োগ দিবে দ্য সিটি ব্যাংক পিএলসি।
‘ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার’ পদে জনবল নিয়োগ দিবে দ্য সিটি ব্যাংক পিএলসি।   ছবি: সংগৃহীত

‘ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার’ পদে জনবল নিয়োগ দিবে দ্য সিটি ব্যাংক পিএলসি । প্রার্থীকে অবশ্যই স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ৫০ হাজার থেকে ৬৫ হাজার টাকা পাবেন । আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতার প্রয়োজন নেই।


প্রতিষ্ঠানের নাম: দ্য সিটি ব্যাংক পিএলসি
বিভাগের নাম: ডিজিটাল ব্যাংকিং
পদের নাম: ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক অথবা স্নাতকোত্তর
অভিজ্ঞতা: প্রযোজ্য নয়
বেতন: ৫০,০০০-৬৫,০০০ টাকা
চাকরির ধরন: ফুল টাইম
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়স: নির্ধারিত নয়
কর্মস্থল: ঢাকা

আবেদনের নিয়ম: আগ্রহীরা ব্যাংকের নিজস্ব ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ৩১ জানুয়ারি ২০২৬ 

এমআর/আরটিএনএন