গাজীপুর ক্যান্টনমেন্ট কলেজ জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি পদার্থবিদ্যা, রসায়ন ও উচ্চতর গণিত বিভাগে ৩ ‘প্রভাষক’ নিয়োগ দেয়া হবে। আবেদন ১ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে—চলবে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: গাজীপুর ক্যান্টনমেন্ট কলেজ;
বিষয়ের নাম: পদার্থবিদ্যা, রসায়ন, উচ্চতর গণিত;
পদের নাম: প্রভাষক;
পদসংখ্যা: ৩টি;
চাকরির ধরন: পূর্ণকালীন;
বেতন: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯);
অন্যান্য সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;
প্রার্থীর বয়স: নির্ধারিত নয়;
কর্মস্থল: গাজীপুর;
অভিজ্ঞতা: প্রযোজ্য নয়;
আবেদনের যোগ্যতা—
*সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকসহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে;
*শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;
*অভিজ্ঞ ও পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে উত্তীর্ণ প্রার্থীরা অগ্রাধিকার পাবেন;
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা গাজীপুর ক্যান্টনমেন্ট কলেজের অফিশিয়াল ওয়েবসাইটএখানে ক্লিক করে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদন ফি—
অধ্যক্ষ, গাজীপুর ক্যান্টনমেন্ট কলেজ বরাবর সোনালী ব্যাংক, বিওএফ গাজীপুর ক্যান্টনমেন্ট শাখার অনুকূলে প্রভাষক পদের জন্য ৭০০ টাকার অফেরতযোগ্য ব্যাংক ড্রাফট/পে-অর্ডার করতে হবে।
আবেদনের শেষ তারিখ: আগামী ১৫ ফেব্রুয়ারি ২০২৬।
সূত্র: গাজীপুর ক্যান্টনমেন্ট কলেজের অফিশিয়াল ওয়েবসাইট
এমআর/আরটিএনএন
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!