মজাদার শাহি হালুয়া, কেশর বাদামের হালুয়া,  নেসেস্তার হালুয়া
মজাদার শাহি হালুয়া।   ছবি: সংগৃহীত

নেকে হালুয়া খেতে ভালোবাসেন। সকাল বা বিকেলের নাশতায় খেতে পারেন মজাদার হালুয়া। আজ আমরা জানাব, কীভাবে বাসায় সহজে হাতের কাছে থাকা উপকরণ দিয়ে তৈরি করবেন শাহি হালুয়া।

আসুন, আমরা জেনে নিই বাসায় সহজে শাহি হালুয়া রান্নার পদ্ধতি। তার আগে চলুন দেখে নিই কী কী উপকরণ লাগবে—

উপকরণ

১. ১/৪ কাপ ঘি, ২. এক কাপ গাজর কুচি, ৩. এক কাপ কাঁচা পেঁপে, ৪. আধা কাপ কোড়ানো নারকেল, ৫. এক কাপ আলুর পেস্ট, ৬. এক টেবিল চামচ লেটুস পাতা কুচি ৭. এক টেবিল চামচ খেজুর কুচি, আধা কাপ চিনি, ৯. কনডেন্স মিল্ক ১০. দুই টেবিল চামচ কাঠবাদাম কুচি ১১. দুই টেবিল চামচ কিসমিস ১২. দুই টেবিল চামচ পেস্তাবাদাম কুচি, ১৩. স্বাদমতো লবণ, ১৪. এক কাপ গুঁড়ো দুধ, ১৫. সামান্য কমলার রস।

প্রস্তুত প্রণালী

প্রথমে ফ্রাইপ্যানে ঘি দিন। এবার এতে গাজর কুচি, কাঁচা পেঁপে ও নারকেল দিয়ে ভাজুন। তারপর এর সঙ্গে আলুর পেস্ট, লেটুসপাতা কুচি, খেজুর কুচি, চিনি, কনডেন্স মিল্ক, কাঠবাদাম কুচি, পেস্তাবাদাম কুচি, কিসমিস, লবণ ও গুঁড়ো দুধ দিয়ে ভালোভাবে নেড়ে রান্না করুন।

এবার কমলার রস দিয়ে নামিয়ে সাজিয়ে পরিবেশন করুন মজাদার শাহি হালুয়া। 

কেশর বাদামের হালুয়া

কেশর বাদামের হালুয়া

উপকরণ  

কাজু বাদাম ২ কাপ, কেশর সামান্য, ছানা ২ কাপ, চিনি ২ কাপ, এলাচ গুঁড়া সিকি চা চামচ, ঘি আধা কাপ, ময়দা ১ টেবিল চামচ, কিসমিস ১ টেবিল চামচ, কাজু বাদাম সাজানোর জন্য।

প্রস্তুত প্রণালী  

কাজু বাদাম হালকা ভেজে তিন-চার ঘণ্টা পানিতে ভিজিয়ে রাখুন। এরপর পানি থেকে তুলে ব্লেন্ডারে  ব্লেন্ড করে নিন। এবার চুলায় পাত্রে ঘি দিয়ে কাজু বাদাম ও ছানা দিয়ে নাড়তে থাকুন এবং চিনি দিন। ময়দা, এলাচ গুঁড়া দিন। হালুয়া হয়ে এলে প্লেটে ঢেলে পিস করে নিন। সবশেষে সাজিয়ে ওপরে কিসমিস, কাজু ও পেস্তা বাদাম দিয়ে সাজিয়ে পরিবেশন করুন সুস্বাদু কেশর বাদামের হালুয়া।

নেসেস্তার হালুয়া

নেসেস্তার হালুয়া

উপকরণ 

কর্ণ ফ্লাওয়ার ১/২ কাপ, পানি ১ কাপ, গুড়া দুধ ২ চা চামচ, চিনি ১/২ কাপ, ঘি ৩ টেবিল চামচ, বাদাম কুচি ২ চামচ, ফুড কালার কয়েক ফোঁটা, লবন ১ চিমটি, রোজ এসেন্স ২- ৩ ফোঁটা।

প্রস্তুত প্রণালী  

কর্ণ ফ্লাওয়ার, পানি ও গুড়া দুধ একসঙ্গে গুলিয়ে রাখুন। প্যানে ১/২ কাপ পানিতে চিনি জ্বাল দিতে হবে। চিনি গলে পানি কমে আসলে আগে বানানো গোলাটা দিয়ে ভাল করে নাড়তে হবে । ১ চামচ ঘি দিন । পানি শুকিয়ে এলে আবার ১ চামচ ঘি দিন। ঘন হয়ে এলে আঁচ কমিয়ে কালার দিন ( পছন্দ মত সবুজ, হলুদ, কমলা, লাল) । আবার ১ চামচ ঘি দিয়ে নেড়েচেড়ে নামিয়ে রোজ এসেন্স দিন। বাদাম কুচি দিন। ঘি মাখানো প্লেটে সমান করে বিছিয়ে দিন। ঠাণ্ডা হলে পছন্দ মত সাইজে কেটে নিয়ে পরিবেশন করতে হবে।