বিশ্বজুড়ে বড় শহরগুলোতে বায়ুদূষণ ক্রমেই ভয়াবহ আকার নিচ্ছে। দীর্ঘদিন ধরে বায়ুদূষণের তালিকায় থাকা ঢাকা কিছুদিন আগে সামান্য স্বস্তি পেলেও আবারও দূষণের মাত্রা বেড়েছে। বর্তমানে রাজধানীর বাতাস মানুষের স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, ঢাকার বায়ুমান সূচক (একিউআই) ছিল ২৩৮। এই স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরগুলোর মধ্যে ঢাকার অবস্থান তৃতীয়। এ মাত্রার বায়ু ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত।
একই সময়ে ভারতের রাজধানী দিল্লির বায়ুদূষণ ছিল সবচেয়ে ভয়াবহ। শহরটির একিউআই স্কোর ছিল ৪২০, যা তালিকার শীর্ষে। এ ছাড়া ভিয়েতনামের রাজধানী হ্যানয় ২৫৫ স্কোর নিয়ে দ্বিতীয়, চীনের চেংদু ২১০ স্কোর নিয়ে চতুর্থ এবং পাকিস্তানের করাচি ১৮৫ স্কোর নিয়ে পঞ্চম স্থানে রয়েছে।
স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, এ ধরনের দূষিত বাতাসে নিয়মিত শ্বাস নিলে শ্বাসতন্ত্রের জটিলতা, হৃদ্রোগসহ দীর্ঘমেয়াদি নানা স্বাস্থ্যসমস্যার ঝুঁকি বাড়ে। বিশেষ করে শিশু, বয়স্ক মানুষ ও আগে থেকেই অসুস্থ ব্যক্তিদের জন্য পরিস্থিতি বেশি উদ্বেগজনক।
বায়ুমান সূচক অনুযায়ী, একিউআই শূন্য থেকে ৫০ হলে বাতাস ভালো ধরা হয়। ৫১ থেকে ১০০ হলে তা মাঝারি, ১০১ থেকে ১৫০ হলে সংবেদনশীল জনগোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। ১৫১ থেকে ২০০ স্কোরের বাতাসকে অস্বাস্থ্যকর বলা হয়।
একিউআই ২০১ থেকে ৩০০-এর মধ্যে হলে সেটিকে খুব অস্বাস্থ্যকর ধরা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ ও অসুস্থদের ঘরের বাইরে যাওয়া সীমিত রাখতে বলা হয়। আর স্কোর ৩০১-এর বেশি হলে সেটিকে ঝুঁকিপূর্ণ বায়ু হিসেবে গণ্য করা হয়, যা নগরবাসীর জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি সৃষ্টি করে।
এমকে/আরটিএনএন
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!