বায়ুদূষণের ভয়াবহতায় শীর্ষে উঠে এসেছে ভারতের রাজধানী দিল্লি। একই সঙ্গে পাকিস্তানের লাহোর ও বাংলাদেশের ঢাকা শহরের বায়ুমানও উদ্বেগজনক পর্যায়ে রয়েছে।
রোববার (১৮ জানুয়ারি) সকাল ৮টা ৪৬ মিনিটে আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের সূচক অনুযায়ী, দিল্লির বায়ুমান সূচক (AQI) রেকর্ড করা হয়েছে ৬৩০, যা ‘বিপজ্জনক’ পর্যায়ের মধ্যে পড়ে। তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা লাহোরের স্কোর ৫৪৭—সেখানকার বায়ুও একইভাবে বিপজ্জনক অবস্থায় রয়েছে।
তৃতীয় অবস্থানে থাকা ঢাকার বায়ুমান সূচক ২৭৯। এই স্কোর অনুযায়ী রাজধানীর বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। তালিকার চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে যথাক্রমে চীনের উহান ও ভারতের কলকাতা।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, বায়ুমান সূচক শূন্য থেকে ৫০ হলে তা ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ পর্যন্ত থাকলে বায়ুর মান সহনীয় ধরা হয়। ১০১ থেকে ১৫০ স্কোর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর, ১৫১ থেকে ২০০ অস্বাস্থ্যকর এবং ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর হিসেবে চিহ্নিত করা হয়।
এ ছাড়া ৩০১-এর বেশি স্কোর হলে বায়ুকে দুর্যোগপূর্ণ বা বিপজ্জনক বলে বিবেচনা করা হয়।
এমকে/আরটিএনএন
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!