আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নারায়ণগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানে হত্যাযজ্ঞের দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমান, তাঁর ছেলে অয়ন ওসমানসহ ১২ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। গ্রেফতারকৃতদের আগামী ২৬ জানুয়ারি হাজিরের নির্দেশ দেয়া হয়।
প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন এ তথ্য নিশ্চিত করেন। গাজী মোনাওয়ার হুসাইন জানান, আজ সোমবার ট্রাইব্যুনাল-১-এ এই আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়।
সোমবার (১৯ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। এ মামলার আসামিদের মধ্যে রয়েছেন শামীম ওসমান, তার ছেলে অয়ন ওসমান এবং ভাতিজা আজমেরী ওসমান।
অভিযোগে বলা হয়, ১৯ ও ২১ জুলাই নারায়ণগঞ্জ এলাকায় শামীম ওসমান ও তার অনুসারীরা দেশীয় ও বিদেশি অস্ত্র নিয়ে শিক্ষার্থীদের বিরুদ্ধে মাঠে নামেন। আন্দোলন দমনের পরিকল্পনা করা হয় নারায়ণগঞ্জ ক্লাবে। অভিযোগে আরও বলা হয়, রাইফেলস ক্লাব থেকে অস্ত্র লুট করে শিক্ষার্থীদের ওপর হামলা চালানো হয়। এ সময় ওবায়দুল কাদেরের সঙ্গে ফোনে আলোচনা করে শামীম ওসমান নিজেই অস্ত্র হাতে মাঠে নামেন। এসব ঘটনায় তাদের বিরুদ্ধে মোট তিনটি অভিযোগ আনা হয়েছে।
প্রসিকিউটর গাজী এমএইচ তামিম প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন । তিনি বলেন, ২০২৪ সালের ১৯ ও ২১ জুলাই এবং ৫ আগস্ট নারায়ণগঞ্জের ফতুল্লা-সাইনবোর্ড এলাকায় ১০ জনকে হত্যা করা হয়। এর পরিপ্রেক্ষিতে মানবতাবিরোধী অপরাধের তিনটি অভিযোগ আনা হয়। এসব অভিযোগ ট্রাইব্যুনালের সামনে উপস্থাপন করেন তিনি। একইসঙ্গে অভিযোগ আমলে নেওয়ার আবেদন করা হয়। পরে অভিযোগ আমলে নেওয়ার পাশাপাশি গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। একইসঙ্গে ১২ আসামিকে গ্রেপ্তার আগামী ২৬ জানুয়ারি হাজিরের নির্দেশ দেওয়া হয়।
সকালে ১২ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। এর পরিপ্রেক্ষিতে প্রসিকিউশন ট্রাইবুনালে শুনানি করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে গ্রেফতারকৃতদের আগামী ২৬ জানুয়ারি হাজিরের নির্দেশ দেয়।
শামীম ওসমান নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ছিলেন। তার ছেলে ইমতিনান ওসমান অয়ন ওরফে অয়ন ওসমানকেও আসামি করা হয়েছে এ মামলায়।
এমআর/আরটিএনএন
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!