যুদ্ধবিরতি ঘোষণার কয়েক ঘণ্টার মাথায় লেবাননে ইসরায়েলের অব্যাহত সামরিক অভিযানের পরিপ্রেক্ষিতে ইরান সরাসরি প্রতিশোধের হুমকি দিয়েছে।
বুধবার (৮ এপ্রিল) আল-জাজিরার সাথে কথা বলতে গিয়ে ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, 'লেবাননে ইসরায়েল যে অপরাধ করেছে এবং যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করেছে, তার শাস্তি আমরা দেব।'
তিনি আরও বলেন, 'এই যুদ্ধবিরতি পুরো অঞ্চলকে অন্তর্ভুক্ত করে। ইসরায়েল প্রতিশ্রুতি ভঙ্গের জন্য পরিচিত — তাকে একমাত্র বুলেটই থামাতে পারে।'
ইরানের ফার্স নিউজ এজেন্সি, একটি নামপ্রকাশে অনিচ্ছুক সামরিক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, ইসরায়েলের যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাব দিতে ইরান সক্রিয়ভাবে প্রস্তুতি নিচ্ছে।'
উল্লেখ্য, পাকিস্থানের মধ্যস্থতায় মঙ্গলবার (৭ এপ্রিল) রাতে দুই সপ্তাহের যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হয় ইরান। তবে ইরান যুদ্ধবিরতিতে লেবাননের কথা স্পষ্ট বললেও হামলা থামাতে অস্বীকৃতি জানায় ইসরায়েল।
এর প্রেক্ষিতে লেবাননে হামলা আরও জোরদার করেছে ইসরায়েলী বাহিনী। এমন পরিস্থিতিতে ইসরায়েলের এমন হামলা কে যুদ্ধবিরতির লঙ্ঘন হিসেবেই দেখছে বিশ্লেষকরা।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!