মার্কিন-ইরানি যুদ্ধবিরতি ঘোষণার মাত্র ঘণ্টাখানেক পরেই পারস্য উপসাগরে ইরানের লাভান দ্বীপের তেল শোধনাগারে বিমান হামলার খবর পাওয়া গেছে।
বুধবার (৮ এপ্রিল) ইরানের রাষ্ট্রীয় তেল শোধনাগার এর বরাত দিয়ে এমন তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
এই হামলা কে চালিয়েছে তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। ইসরায়েল অস্বীকার করেছে, যুক্তরাষ্ট্র নীরব, আর ইরান হামলার দায় চাপাচ্ছে 'শত্রুপক্ষের' ওপর। কিন্তু এই হামলাকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আবার নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে।
ইরানের জাতীয় তেল পরিশোধন ও বিতরণ কোম্পানি নিশ্চিত করেছে যে বুধবার সকাল ১০টায় লাভান দ্বীপের শোধনাগারে 'কাপুরুষোচিত হামলা' চালানো হয়েছে। জরুরি উদ্ধারকারী ও দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। তারা জানিয়েছে, সময়মতো কর্মীদের সরিয়ে নেওয়ার কারণে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
হামলাটি ঘটে মার্কিন-ইরান দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণার কয়েক ঘণ্টা পরে। এনআইওআরডিসি জানায়, ইরানের মূল জ্বালানি সরবরাহ ও বিতরণ নেটওয়ার্ক স্থিতিশীল রয়েছে।
দায়িত্বের প্রশ্নে কূটনৈতিক চাপান-উতোর শুরু হয়েছে তাৎক্ষণিকভাবে। ইসরায়েলি সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল নাদাভ শোশানি সাংবাদিকদের কাছে স্পষ্টভাবে বললেন, 'না, আমরা জড়িত ছিলাম না।' যুক্তরাষ্ট্রও আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।
ইরানের অর্ধ-সরকারি বার্তা সংস্থা মেহের নিউজ জানিয়েছে, বিস্ফোরণের উৎস ও কারণ প্রাথমিকভাবে পরিষ্কার নয়। কিছু বিশ্লেষক মনে করছেন এটি কয়েক সপ্তাহের নিবিড় সামরিক অভিযানের ফলে সৃষ্ট প্রযুক্তিগত ত্রুটি হতে পারে। তবে অন্যরা ইসলামাবাদের আলোচনাকে ব্যর্থ করতে পরিকল্পিত নাশকতার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!