ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েলি সামরিক অভিযান স্থগিত করার যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে হামাস।
ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েলি সামরিক অভিযান স্থগিত করার যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে হামাস।   ছবি: সংগৃহীত

ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েলি সামরিক অভিযান স্থগিত করার যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে হামাস। সংগঠনটির রাজনৈতিক ব্যুরোর সদস্য বাসেম নাইম এই যুদ্ধবিরতিকে মধ্যপ্রাচ্যে মার্কিন আধিপত্য খর্ব করার পথে একটি 'গুরুত্বপূর্ণ পদক্ষেপ' বলে অভিহিত করেছেন।

বুধবার (৮ এপ্রিল) একটি প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে ইসরায়েলের গনমাধ্যম টাইমস অফ ইসরায়েল।

প্রতিবেদনটির মতে এক বিবৃতিতে নাইম বলেন, এই যুদ্ধবিরতি নিঃসন্দেহে অঞ্চলে আমেরিকান আধিপত্য হ্রাসের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ এবং এটি ইসরায়েলের আসন্ন পতনের পথ প্রশস্ত করছে।

তিনি আরও বলেন, 'স্বাধীনতা ও স্বাধীনতার মূল্য দিতে প্রস্তুত মুক্ত জনগণের ইচ্ছাশক্তি জয়ী হয়েছে।' ইরানের জনগণ ও নেতৃত্বকে অভিনন্দন এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি।

অন্যদিকে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস-এর মুখপাত্র হাজেম কাসেম জোর দিয়ে বলছেন, 

আমরা ইসলামি প্রজাতন্ত্র ইরানের মহান প্রতিরোধ-এর কর্তাব্যক্তি ও জনগণকে সম্মান জানাই। তারা (ইরান) আমেরিকা ও তেল আবিবের ইচ্ছাশক্তিকে ধূলিসাৎ করেছে ইরান। 

হামাসের এই প্রতিক্রিয়া এমন এক সময়ে এলো যখন যুদ্ধবিরতির শর্ত ও পরিধি নিয়ে বিভিন্ন পক্ষের মধ্যে মতবিরোধ অব্যাহত রয়েছে। 

লেবানন অন্তর্ভুক্তির প্রশ্নে ইরান ও ইসরায়েলের পরস্পরবিরোধী অবস্থানের মধ্যে হামাসের এই বিবৃতি পরিস্থিতিকে আরও জটিল মাত্রা দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।