যৌন অপরাধে দণ্ডিত ও কুখ্যাত মার্কিন ধনকুবের জেফরি এপস্টেইনের সঙ্গে সম্পর্কিত লাখ লাখ নতুন নথি প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ। শুক্রবার (৩০ জানুয়ারি) প্রকাশিত এসব নথিতে নতুন করে বিশ্বের বিভিন্ন প্রভাবশালী ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম উঠে আসায় আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।
প্রকাশিত এপস্টেইন ফাইলে পাওয়া একটি ই-মেইলে বাংলাদেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গবেষণা প্রতিষ্ঠান আইসিডিডিআরবির নামও উল্লেখ রয়েছে। নথিতে আইসিডিডিআরবি’কে বাংলাদেশে একটি ‘অতি সুপরিচিত প্রতিষ্ঠান’ হিসেবে বর্ণনা করা হয়েছে।
নথির তথ্য অনুযায়ী, ই-মেইলটির বিষয় ছিল ‘আন্ত্রিক জীবাণুবিদ্যা–আইসিডিডিআরবি’। ২০১৪ সালের ১৭ এপ্রিল কুখ্যাত জেফরি এপস্টেইনকে তার এক ঘনিষ্ঠ সহযোগীর পক্ষ থেকে এই ই-মেইলটি পাঠানো হয়।
ই-মেইলে বাংলাদেশে আইসিডিডিআরবিকে কেন্দ্র করে একটি সরকারি-বেসরকারি অংশীদারত্বে দীর্ঘমেয়াদি প্রোবায়োটিক গবেষণা উদ্যোগে বিনিয়োগের প্রস্তাব দেওয়া হয়। এতে বলা হয়, তুলনামূলক কম বিনিয়োগের মাধ্যমে ভবিষ্যতে উৎপাদিত যেকোনো প্রোবায়োটিক বা সংশ্লিষ্ট পণ্য থেকে ৩ শতাংশ মুনাফা নিশ্চিতভাবে পাওয়ার সুযোগ থাকতে পারে।
এ ছাড়া আইসিডিডিআরবি একটি দাতব্য প্রতিষ্ঠানের মর্যাদাপ্রাপ্ত হওয়ায় যুক্তরাষ্ট্রের ৫০১(সি)(৩) কাঠামোর আওতায় এ ধরনের বিনিয়োগে করছাড়ের সুবিধা পাওয়ার সম্ভাবনার কথাও ই-মেইলে উল্লেখ করা হয়েছে।
এপস্টেইন ফাইলে অন্তর্ভুক্ত আরেকটি ই-মেইলে দেখা যায়, এপস্টেইনের এক ঘনিষ্ঠ সহযোগী ২০১০ সালের ৪ জানুয়ারি বাংলাদেশ ও ভারতে সফর করেছিলেন। তবে ওই সফরের উদ্দেশ্য কিংবা কী ধরনের কার্যক্রম পরিচালিত হয়েছিল—সে বিষয়ে প্রকাশিত নথিতে নির্দিষ্ট কোনো তথ্য উল্লেখ করা হয়নি।
উল্লেখ্য, এসব নথিতে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম উঠে এলেও, এতে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কোনো অপরাধের প্রমাণ বা সরাসরি জড়িত থাকার তথ্য উল্লেখ করা হয়নি। নথিগুলো মূলত এপস্টেইনের যোগাযোগ ও বিনিয়োগ-সংক্রান্ত আলোচনা তুলে ধরছে।
সূত্র: বিবিসি
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!