ছোটপর্দার অভিনেত্রী আফরা ইভনাথ খান ইকরার মৃত্যুকে ঘিরে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন তার স্বামী ও অভিনেতা জাহের আলভী। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি ঘটনাটি নিয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরেছেন এবং সেগুলো তদন্তে গুরুত্ব দিয়ে দেখার অনুরোধ জানিয়েছেন।
শুক্রবার (৬ মার্চ) গভীর রাতে দেওয়া ওই পোস্টে জাহের আলভী বলেন, এ ঘটনায় যদি তার বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ নেওয়া হয়, তবে তিনি আইনের প্রতি শ্রদ্ধা রেখে তা মেনে নেবেন।
পোস্টে তিনি জানান, তাদের বাসার ড্রইং ও ডাইনিং এলাকায় একটি সিসিটিভি ক্যামেরা স্থাপন করা ছিল। তবে সেটির নিয়ন্ত্রণ তার হাতে ছিল না বলে দাবি করেন তিনি। আলভীর ভাষ্য অনুযায়ী, ক্যামেরাটির অ্যাক্সেস ইকরার মোবাইল ফোনে ছিল এবং বর্তমানে সেই ফোনটি পুলিশের হেফাজতে রয়েছে। ফোনটি ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
আলভীর দাবি, সিসিটিভির সঙ্গে সংযুক্ত ডিভাইসগুলোর তালিকা পরীক্ষা করলে বিষয়টি পরিষ্কার হওয়া সম্ভব।
এ ছাড়া তিনি বলেন, ঘটনার কয়েক দিন আগে ২৫, ২৬ ও ২৭ তারিখ সন্ধ্যার পর ইকরার কয়েকজন বন্ধু তাদের বাসায় এসেছিলেন। তার মতে, ওই সময়কার সিসিটিভি ফুটেজে এসব বিষয় দেখা যাওয়ার কথা।
পোস্টে তিনি আরও দাবি করেন, ওই সময় বাসায় ধূমপান ও মদ্যপানের ঘটনাও ঘটেছিল। পাশাপাশি দুর্ঘটনার আগের দিন ইকরা তার সহকারীকে দিয়ে সিগারেট ও ঘুমের ওষুধ আনিয়েছিলেন বলেও উল্লেখ করেন তিনি। আলভীর দাবি, এ বিষয়ে সহকারী ইতোমধ্যে পুলিশের কাছে জবানবন্দি দিয়েছেন।
জাহের আলভী অনুরোধ জানান, ওই তিন দিনের সিসিটিভি ফুটেজ যেন কোনোভাবেই মুছে না ফেলা হয়। একই সঙ্গে ইকরার মোবাইল ফোনের কললিস্ট, মেসেজ ও সামাজিক যোগাযোগমাধ্যমের কার্যক্রমও তদন্তে গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারে বলে মন্তব্য করেন তিনি। প্রয়োজনে নিজের ফোনও পুলিশের কাছে দিতে প্রস্তুত আছেন বলে জানান আলভী।
এ ছাড়া পোস্টমর্টেম রিপোর্ট নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। আলভীর বক্তব্য, যদি ঘটনার আগে কোনো ধরনের মাদক বা অ্যালকোহল গ্রহণ করা হয়ে থাকে, তবে সেটি রিপোর্টে উল্লেখ থাকা উচিত।
পোস্টে তিনি আরও দাবি করেন, অতীতে ইকরার আরেকটি বিয়ে হয়েছিল এবং পরে তিনি আবার তার কাছে ফিরে আসেন। তবে এসব প্রসঙ্গ উল্লেখ করলেও আলভী বলেন, তাদের সম্পর্কে পারস্পরিক ভালোবাসা ছিল।
পোস্টের শেষদিকে তিনি জানান, বিভিন্ন মহলের চাপ ও ব্যক্তিগত বিরোধের কারণে বর্তমানে তিনি মানসিক চাপের মধ্যে রয়েছেন। ভবিষ্যতে এ বিষয়ে কোনো অভিযোগ উঠলে তা যেন তথ্য-প্রমাণ যাচাই করে দেখা হয় এমন আহ্বানও জানান এই অভিনেতা।
সিমু/আরটিএনএন
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!