সেন্টার ফর মিডল ইস্ট স্ট্র্যাটেজিক স্টাডিজ-এর সিনিয়র রিসার্চ ফেলো আব্বাস আসলানি বলেছেন, ইরানের আত্মসমর্পণ এবং দেশটির পরবর্তী নেতা নির্বাচনে ভূমিকা রাখা নিয়ে ট্রাম্পের করা দাবিগুলো ‘প্রত্যাখ্যান ও ব্যাঙ্গ-বিদ্রুপের’ মুখে পড়েছে।
আসলানি আল জাজিরাকে বলেন, "আমরা দেখতে পাচ্ছি ইরান পরিবর্তনের বদলে নিজেদের ধারাবাহিকতা বজায় রাখারই ইঙ্গিত দিচ্ছে।" তিনি বলেন, "তারা বলছে যে প্রধান নেতা নির্বাচনের দায়িত্ব 'অ্যাসেম্বলি অব এক্সপার্টস'-এর ওপর ন্যস্ত এবং ইরানি কর্মকর্তারা যুক্তরাষ্ট্রের এসব মন্তব্য নিয়ে উপহাস করছেন।"
তিনি আরও যোগ করেন, "গত কয়েকদিন ধরে তেহরানের বক্তব্যে আমরা এক ধরনের আত্মবিশ্বাস দেখতে পেয়েছি এবং তারা যুক্তরাষ্ট্রের সাথে কোনো ধরনের আপস বা সমঝোতায় যাওয়ার কোনো ইঙ্গিত দিচ্ছে না।"
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!